
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে কূটনৈতিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনো অবস্থাতেই দেশের বাইরে পাঠানো হবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই এটি কোথাও হস্তান্তর করা হবে না।’
একই সুরে কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি। তিনি আল জাজিরা মোবাশেরকে জানান, ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর কোনো প্রতিশ্রুতি তেহরান দেয়নি। তিনি স্পষ্টভাবে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা পরমাণু কর্মসূচি বন্ধ করার যেকোনো প্রস্তাব তেহরানের জন্য একটি ‘কৌশলগত রেড লাইন’।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের সমস্ত ইউরেনিয়াম মজুত আমেরিকার হাতে তুলে দিতে রাজি হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ইউএসএ সমস্ত পারমাণবিক ধূলি হাতে পাবে।’
ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা বর্তমানে ইতিবাচক দিকে এগোচ্ছে। তবে তিনি একটি কঠোর সময়সীমাও বেঁধে দিয়েছেন। ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী, আগামী বুধবারের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি না হলে তিনি বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না। পাশাপাশি ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
আগামী বুধবারের সময়সীমা যত এগিয়ে আসছে, আন্তর্জাতিক মহলে উদ্বেগ তত বাড়ছে। ইসলামাবাদে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার বৈঠকের দিকেই এখন সবার নজর। ইরানের অনড় অবস্থান এবং ট্রাম্পের আল্টিমেটাম মধ্যপ্রাচ্যের রাজনীতিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে কি না, সেটাই এখন দেখার বিষয়।

ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
২ মিনিট আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১১ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
১৫ ঘণ্টা আগে