
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তন ও স্ববিরোধী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় এক রাষ্ট্রীয় সফরকালে তিনি অভিযোগ করেন, ট্রাম্পের এই অসংলগ্ন আচরণ বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি করছে।
ট্রাম্পের নাম উল্লেখ করে মাখোঁ বলেন, ‘আপনাকে সিরিয়াস হতে হবে। যখন আপনি কোনো বিষয়ে গুরুত্ব দিতে চান, তখন আগের দিন যা বলেছেন, পরের দিন তার উল্টোটা বলতে পারেন না। আর সম্ভবত আপনার প্রতিদিন কথা বলাও উচিত নয়।’
মাখোঁ অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর প্রতি আমেরিকার প্রতিশ্রুতি নিয়ে ‘প্রতিদিন সন্দেহ’ তৈরি করে এই জোটকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছেন। তিনি বলেন, ‘যদি আপনি নিজের প্রতিশ্রুতি নিয়ে প্রতিনিয়ত সন্দেহ তৈরি করেন, তবে আপনি এর মূল ভিত্তিকেই অন্তঃসারশূন্য করে ফেলবেন। বর্তমানে সব দিকেই প্রচুর আজেবাজে কথা হচ্ছে।’
উল্লেখ্য, ইরান যুদ্ধে মিত্ররা সমর্থন না দেওয়ায় ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি এই প্রতিরক্ষা জোটকে একটি ‘কাগজের বাঘ’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোতে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ খরচ করলেও বিনিময়ে কিছুই পায়নি।
সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি মুক্ত করার মার্কিন পরিকল্পনাকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন মাখোঁ। তিনি সতর্ক করে বলেন, শক্তি প্রয়োগ করে প্রণালিটি সচল করা অসম্ভব। কারণ, এটি করতে দীর্ঘ সময় লাগবে এবং সেখানে থাকা ইরানি রেভল্যুশনারি গার্ড কর্পসের কারণে অন্যান্য উপকূলীয় অঞ্চল হুমকির মুখে পড়বে।
মাখোঁর মতে, হরমুজ প্রণালি সচল করার একমাত্র পথ হলো ইরানের সঙ্গে সমন্বয় করা। তিনি জোর দিয়ে বলেন, এর জন্য সবার আগে একটি যুদ্ধবিরতি ও পুনরায় আলোচনা শুরু করা প্রয়োজন।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনী পুরো ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবে ইরান এখনো বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহকারী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। গত সপ্তাহে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্র ছাড়া সবাই এই প্রণালি দিয়ে যাতায়াত করতে পারবে।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৫ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৫ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৬ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৮ ঘণ্টা আগে