
চীনা নেতৃত্বাধীন জোট ব্রিকসে পূর্ণ সদস্যপদ চেয়ে আবেদন করেছে ফিলিস্তিন। তবে এখনো কোনো জবাব পায়নি তারা। আর তাই, আপাতত ফিলিস্তিন অতিথি/পর্যবেক্ষক হিসেবেই অংশ নেবে। এমনটাই জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল-হাফিজ নোফাল। গতকাল শুক্রবার রুশ সংবাদ সংস্থা আরআইএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
নোফাল বলেন, ‘ফিলিস্তিন এরই মধ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। তবে কিছু শর্ত রয়েছে। আমি মনে করি, এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত ফিলিস্তিন অতিথি হিসেবেই থাকছে। এখনো আমরা কোনো উত্তর পাইনি।’
এর আগে, ২০০৬ সালে ব্রিকস গঠিত হয়। সে সময় জোটের সদস্য দেশগুলো ছিল—রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল। পরে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়। ২০২৪ সালে ব্লকে যোগ দেয় মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও ইরান। এ বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়া নতুন সদস্য হয়েছে।
ব্রিকসের অংশীদার দেশগুলোর মধ্যে আছে বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনাম।
ফিলিস্তিনের আবেদনের প্রতিক্রিয়ায় চীন শুক্রবার জানায়, ‘আমরা আরও সমমনোভাবাপন্ন অংশীদারদের ব্রিকসে যোগ দেওয়ার বিষয়কে স্বাগত জানাই। আমরা চাই সবাই মিলে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘ব্রিকস হলো উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি বহুমেরুকরণ ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়ণে শক্তিশালী ভূমিকা রাখছে। প্ল্যাটফর্মটি গ্লোবাল সাউথের দেশগুলোতেও ব্যাপক স্বীকৃতি পেয়েছে।’

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের একজন গৃহপরিচারিকা এলিজাবেথ বার্টন। ষোড়শ শতকে নানা ভবিষ্যদ্বাণী করে সাধারণ মানুষের চোখে তিনি সাধ্বীর মর্যাদা পেয়েছিলেন। ওই সময়ের অনেক ধর্মীয় নেতাও তাঁর পরামর্শ নিতেন, এমনকি রাজা অষ্টম হেনরিও তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন বলে জানা যায়...
২ ঘণ্টা আগে
২০১৯ সালের ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়সুন্দরাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার (৩১ জুলাই) তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ তাঁকে ‘অপরাধমূলক অবহেলার’ জন্য দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।
৩ ঘণ্টা আগে
ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ‘বিমসটেকের সভাপতি’ হিসেবে। এ নিয়ে একটি প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল...
৩ ঘণ্টা আগে