
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আরও ১৬৩ জন কর্মীকে সরিয়ে নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। রুশ সংবাদ সংস্থা আরআইএ আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। গত মাসে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সেখানে নির্মাণকাজ স্থগিত রেখেছে রাশিয়া।
রোসাটম প্রধান আলেক্সি লিখাচেভ জানিয়েছেন, নতুন করে ১৬৩ কর্মীকে সরিয়ে নেওয়ার পর বুশেহরে এখনো প্রায় ৩০০ জন কর্মী আছেন। তবে প্রয়োজনে আরও কিছু কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বুশেহর পারমাণবিক কেন্দ্রটি রাশিয়ার সহায়তায় নির্মিত এবং রোসাটম সেখানে আরও অতিরিক্ত কয়েকটি ইউনিট তৈরির কাজ করছিল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকেই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।
আলেক্সি লিখাচেভ বর্তমান পরিস্থিতিকে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে’ বলে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) একটি ক্ষেপণাস্ত্র বুশেহর বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে আঘাত হেনেছে। যদিও এই হামলায় কোনো হতাহত বা তেজস্ক্রিয়তা ছড়ানোর মতো ঘটনা ঘটেনি, তবে এটি ছিল সেখানে গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা। এর আগে গত ১৭ মার্চও একই ধরনের হামলা হয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বুশেহরে রুশ বিশেষজ্ঞের সংখ্যা কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে আনা হচ্ছে জানিয়েছেন লিখাচেভ। শেষ পর্যন্ত সেখানে মাত্র কয়েক ডজন কর্মী রাখা হতে পারে, যাঁরা মূলত যন্ত্রপাতির তদারকি এবং প্রয়োজনীয় কারিগরি নজরদারি চালিয়ে যাবেন। তিনি আরও জানান, এই কর্মীদের সরিয়ে নেওয়ার রুট বা পথ সম্পর্কে গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে ইসরায়েল ও মার্কিন নেতৃত্বকে আগেভাগেই অবহিত করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ত্যাগ করেছেন। এই সফরে তিনি দুই দফায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বাণিজ্য ইস্যু ছাড়াও ইরান ও তাইওয়ানের মতো আলোচিত দুই ইস্যুতে এই দুই নেতার মধ্যে স্পষ্ট কোনো ঐকমত্য হয়েছে এমন ইঙ্গিত পাওয়া যায়নি। সোজা কথায় ইরান
২১ মিনিট আগে
তামিলনাড়ুর রাজনীতিতে ‘সনাতন ধর্ম’ নিয়ে বিতর্ক ফের তুঙ্গে। তিন বছর আগে দেওয়া নিজের বিতর্কিত মন্তব্যকে আবারও উসকে দিয়ে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, ‘সনাতন ধর্ম অবশ্যই নির্মূল করতে হবে।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ভারতের এই রাজ্যটি।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের দেশগুলো ও ইরানের মধ্যে ‘অনাগ্রাসন চুক্তি’ বা নন-অ্যাগ্রেশন প্যাক্টের ধারণা নিয়ে আলোচনা করেছে সৌদি আরব। কূটনীতিকদের ভাষ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ শেষ হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা কীভাবে সামাল দেওয়া যায়, সে বিষয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবেই এই ধারণা...
৩ ঘণ্টা আগে
পূর্ব লন্ডনের কমিউনিটিতে ‘সম্মানিত’ হিসেবে পরিচিত সাবেক ইমাম আব্দুল হালিম খানকে (৫৪) নারী ও শিশুদের ওপর ধারাবাহিক এবং ভয়াবহ যৌন নির্যাতনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন আদালত। ১১ বছর ধরে অন্তত সাতজন ভুক্তভোগীর ওপর পৈশাচিক নিপীড়নের দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে