
হরমুজ প্রণালি পার হলো মাল্টার পতাকাবাহী প্রমোদতরি ‘সেলেস্টিয়াল ডিসকভারি’। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো যাত্রীবাহী জাহাজ (ক্রুজ লাইনার) বিশ্বের অন্যতম স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করতে সক্ষম হলো।
আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক-এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জানা গেছে, গত মার্চ মাসের শুরু থেকেই জাহাজটি দুবাই বন্দরে আটকা পড়ে ছিল। পারস্য উপসাগরে নিরাপত্তার অনিশ্চয়তা এবং যুদ্ধের উত্তেজনার কারণে প্রমোদতরিটির যাত্রা বারবার ব্যাহত হয়। দুবাই বন্দরে দীর্ঘ ৪৭ দিন বিরতির পর অবশেষে গতকাল শুক্রবার জাহাজটি তার সমুদ্রযাত্রা শুরু করার সবুজ সংকেত পায়।
মেরিন ট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রমোদতরি হলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এটি কোনো যাত্রী ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মূলত ক্রু মেম্বারদের নিয়ে জাহাজটি দুবাই থেকে ওমানের মাস্কাটের উদ্দেশে রওনা দেয়। আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রমোদতরিগুলোর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই সফল ট্রানজিট সেই ভয় কিছুটা হলেও কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার সফলভাবে হরমুজ প্রণালি পার করার পর জাহাজটি এখন ওমান উপসাগর দিয়ে মাস্কাট বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। মেরিন ট্রাফিকের তথ্যমতে, আজ (শনিবার) বিকেলের মধ্যেই জাহাজটি মাস্কাটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
হরমুজ প্রণালি হলো বিশ্বের তেল ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান ধমনি। যুদ্ধের প্রেক্ষাপটে এই পথে যাত্রীবাহী জাহাজের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সেলেস্টিয়াল ডিসকভারির এই যাত্রা আন্তর্জাতিক জলপথে পর্যটন এবং যাত্রীবাহী জাহাজ চলাচলে স্বাভাবিকতা ফেরার একটি বড় সংকেত। তবে পর্যটন বিশ্লেষকদের মতে, পুরোপুরিভাবে সাধারণ পর্যটকদের নিয়ে এই পথে নিয়মিত যাতায়াত শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে কূটনৈতিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনো অবস্থাতেই দেশের বাইরে পাঠানো হবে না।
২ ঘণ্টা আগে
অবশেষে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি পরিবহনের বাধা কাটল। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা পাকিস্তানে শুরু হবে চলতি সপ্তাহেই।
৯ ঘণ্টা আগে
পশ্চিমা বিশ্বের কিছু তরুণ পুরুষের মধ্যে বিদেশে গিয়ে ‘ঐতিহ্যবাহী’ স্ত্রী খোঁজার প্রবণতা বাড়ছে। বিষয়টি ‘পাসপোর্ট ব্রো’ নামে পরিচিত একটি নতুন সামাজিক প্রবণতা হিসেবে আলোচনায় এসেছে। আধুনিক ডেটিং নিয়ে হতাশা থেকে অনেকে এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা।
১২ ঘণ্টা আগে
আইআরজিসির নৌ কমান্ডের পক্ষ থেকে জাহাজ চলাচলের জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেগুলো হলো—নির্দিষ্ট রুট: কেবল বেসামরিক ও বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নির্ধারিত রুট বা পথ দিয়ে যাতায়াত করতে পারবে। সামরিক জাহাজে নিষেধাজ্ঞা: এই প্রণালি দিয়ে যেকোনো বিদেশি সামরিক জাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
১২ ঘণ্টা আগে