
সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্রের চালান হাতে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, গত সপ্তাহে বিদ্রোহীদের হাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এ বিষয়ে এটিই তাঁর প্রথম বক্তব্য।
আসাদের শাসনামলে ইরান সমর্থিত হিজবুল্লাহ সিরিয়া হয়ে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করত। এই পথে ইরাক ও সিরিয়ার সীমান্ত পেরিয়ে লেবাননে পৌঁছাত। কিন্তু ৬ ডিসেম্বর বিদ্রোহীরা ইরাক সীমান্তের দখল নেয় এবং দুই দিন পর রাজধানী দামেস্ক দখল করে।
শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে নাঈম কাসেম বলেন, ‘হ্যাঁ, এই মুহূর্তে আমরা সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ হারিয়েছি। তবে এটি আমাদের চলমান প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রে একটি সামান্য বিষয় মাত্র।’
তিনি আরও বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় এলে হয়তো এই পথ আবার সচল হবে। নইলে আমরা অন্য উপায় খুঁজে নেব।’
আসাদ সরকারকে সহায়তা করতে ২০১৩ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে হিজবুল্লাহ গোষ্ঠী সিরিয়ার যুদ্ধে অংশ নেয়। তবে গত সপ্তাহে বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছালে, হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের সরিয়ে নেয়।
আহমদ আল-শারা ওরফে আবু মোহাম্মদ আল-জোলানির নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। যার মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের পাঁচ দশক ধরে চলা কঠোর শাসনের অবসান ঘটেছে।
নাঈম কাসেম বলেন, ‘সিরিয়ার নতুন সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা তাঁদের নিয়ে মন্তব্য করতে পারছি না। তবে আমরা আশা রাখি, লেবানন ও সিরিয়ার জনগণ এবং তাঁদের সরকার সহযোগিতা বজায় রাখবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, নতুন শাসক ইসরায়েলকে শত্রু হিসেবেই বিবেচনা করবে এবং তাঁদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। আর এই বিষয়ের ওপর নির্ভর করবে সিরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের প্রকৃতি।’
লেবাননের দক্ষিণ সীমান্তে প্রায় এক বছর ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত চলেছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটেই এই সংঘাত শুরু হয়।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল বড় আকারের অভিযান চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব এবং হাজারের বেশি যোদ্ধাকে হত্যা করে। পাশাপাশি লেবাননের কয়েক হাজার সাধারণ মানুষও এই সংঘাতে নিহত হয়। ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। শেষ পর্যন্ত, নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছে বিদেশে জব্দ হয়ে থাকা সম্পদ মুক্ত করা। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের আলোচনায় প্রায় ১২ বিলিয়ন ডলারের (১২০০ কোটি) একটি প্যাকেজ নিয়ে আলোচনা হচ্ছে, যা প্রাথমিক কোনো সমঝোতা হলে ইরানের জন্য উন্মুক্ত হতে..
১২ ঘণ্টা আগে
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। গত শুক্রবার (৫ জুন) তাঁর মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে।
১২ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন আবিদ আলী ও শাদাকাত আলী। ২০২০ সালের সেপ্টেম্বরে লাহোর-শিয়ালকোট মোটরওয়েতে এই আলোচিত ঘটনাটি ঘটে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী ওই নারী পর্যটকের গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তিনি গভীর রাতে মহাসড়কে আটকা পড়েন।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা ইরানের সম্পদ গালফ দেশগুলোর ক্ষয়ক্ষতি পুনর্গঠন ও মেরামতের কাজে ব্যবহারের জন্য দেওয়ার চেষ্টা করবে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইরান কুয়েত ও বাহরাইনের ওপর একাধিক হামলা চালানোর পর এবং নতুন করে ড্রোন উৎক্ষেপণ করার ধারাবাহিকতার..
১৫ ঘণ্টা আগে