
ইসরায়েলি বাহিনী ভূমধ্যসাগরে অবরুদ্ধ গাজায় সাহায্য নিয়ে যাওয়া একমাত্র নৌযান ‘মেরিনেট’ দখল করে নিয়েছে। আজ শুক্রবার সকালে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সরাসরি সম্প্রচারে দেখা যায়, ইসরায়েলি বাহিনী জোর করে ওই নৌযানে উঠছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, পোল্যান্ডের পতাকা বহনকারী নৌযানটির নাম ‘মেরিনেট’। ছয়জনের একটি ক্রু দল এতে ছিল বলে জানা গেছে। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ কার্যকরী নৌযান। একসময় এই বহরে ৪৪টি নৌযান ছিল।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো সেই সংগঠন, যারা ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভেঙে গাজায় খাদ্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছে। সংগঠনটি জানায়, ফিলিস্তিনি উপকূলের দিকে যাওয়া শেষ নৌযান মেরিনেটকে স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে আটক করে ইসরায়েলি নৌবাহিনী।
নৌযান থেকে সরাসরি সম্প্রচারে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা একটি ছোট নৌযানে করে মেরিনেটের কাছে যায় এবং পরে সেটিতে উঠে পড়ে। এরপরই সম্প্রচার বন্ধ হয়ে যায়। ফ্লোটিলার আয়োজকেরা জানিয়েছেন, আটক হওয়ার সময় মেরিনেট গাজা থেকে ৪২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে ছিল। অর্থাৎ তখনো সেটি আন্তর্জাতিক জলসীমায় ছিল।
সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘মেরিনেট ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক না হওয়া শেষ নৌযান। স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে এটিকে আটক করা হয়। এটি তখন গাজা থেকে ৪২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। গত ৩৮ ঘণ্টায় ইসরায়েলি দখলদার নৌবাহিনী আমাদের সব নৌযান অবৈধভাবে আটক করেছে। প্রতিটি নৌযানে ত্রাণ ছিল...’

ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৮ ঘণ্টা আগে