ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার পদত্যাগ করেছে। এরই মধ্যে পশ্চিম তীরে শাসন কার্যক্রম ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। মূলত গাজায় চলমান ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে পদত্যাগ করেছে তাঁর সরকার।
বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন বলা হয়েছে, আজ সোমবার মোহাম্মদ শাতায়েহ ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান উত্তেজনা এবং গাজায় নজিরবিহীন ‘গণহত্যার’ প্রতিবাদে তাঁর সরকারের পদত্যাগপত্র জমা দেন।
মোহাম্মদ শাতায়েহ বলেছেন, ‘আমি প্রেসিডেন্টের (মাহমুদ আব্বাস) কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছি।’ তিনি আরও বলেছেন, ‘মূলত পশ্চিম তীর ও জেরুসালেমে নজিরবিহীন উত্তেজনা ও গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারের আলোকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমি পরবর্তী পর্যায় দেখতে পাচ্ছি, যেখানে উদ্ভূত চ্যালেঞ্জগুলোর জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন যা গাজায় উদ্ভূত নয়া বাস্তবতাকে আমলে নেবে ও ফিলিস্তিনি ঐক্যের ওপর ভিত্তি করে ফিলিস্তিনিদের মধ্যে ঐকমত্য গড়ে তুলবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে।’
শাতায়েহের সরকারের এই পদত্যাগ এমন এক সময়ে ঘটল যখন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর যুদ্ধ পরবর্তী গাজাসহ পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে শাসন কার্যক্রম চালানোর জন্য রাজনৈতিক একটি কাঠামো দাঁড় করানোর চাপ বাড়ছে।

২৪৯ বছর আগে, দরিদ্র ইউরোপীয় ও অ্যাংলো-ইন্ডিয়ান শিশুদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা করার জন্য প্রতিষ্ঠিত একটি সংগঠনের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। আজ সেই সড়ক কলকাতার একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকার অংশ। এখানে রয়েছে অসংখ্য হোটেল ও দোকান, যেগুলোতে প্রতিবেশী বাংলাদেশের পর্যটকদের আনাগোনা বেশি।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য জানিয়েছে। এর পর নতুন করে সতর্কতা জোরালো হয়েছে যে, দেশটি একটি বড় ধরনের রাজস্ব ও ঋণ সংকটের দিকে এগোচ্ছে। কারণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ঋণের সুদ পরিশোধের...
৯ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে সহায়তা করলে বা দেশটির সঙ্গে ব্যবসা করলে তাদের ‘ভয়াবহ’ অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছয় মাসের কাছাকাছি সময়ে পৌঁছানোর মধ্যেই ট্রাম্প এই অর্থনৈতিক চাপের ঘোষণা দিলেন।
৪০ মিনিট আগে
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের...
১০ ঘণ্টা আগে