
গেমস ও ইস্পোর্টসের ‘গ্লোবাল হাব’ বা বৈশ্বিক ধমনি হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব। সেই লক্ষ্যে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানাধীন ‘স্যাভি গেমস গ্রুপ’ নিন্টেন্ডো, ক্যাপকমসহ জাপানের গেমস ডেভেলপারদের সঙ্গে গভীর অংশীদারত্ব স্থাপন করছে।
গত মঙ্গলবার নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্যে বাজারের বিকাশের সঙ্গে গেমিং এবং ইস্পোর্টসের বৈশ্বিক ধমনি হওয়ার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব। স্যাভি গেমসের সভাপতি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের গেমিং খাতকে উন্নত করতে আগ্রহী।
স্যাভি গেমস গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন সুলতান আল-সৌদ নিক্কেই এশিয়াকে বলেছেন, ‘আমাদের অন্যতম প্রধান লক্ষ্য পণ্য স্থানীয়করণে সহযোগিতার উপায় বের করা এবং জাপানের বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্যগুলোকে এই অঞ্চলের সঙ্গে খাপ খাওয়ানো। যেটি এই মুহূর্তে অসংগত অবস্থায় রয়েছে।
যুবরাজ ফয়সাল মে মাসের শেষ দিকে টোকিও সফরের সময় বেশ কয়েকটি জাপানি গেম কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘গেমের উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য; আমরা গেমিং এবং ই-স্পোর্টসের জন্য একটি বিশ্বব্যাপী হাব তৈরি করতে চাই।’
আশা করা হচ্ছে, নিন্টেন্ডো, বান্দাই, ক্যাপকম এবং কোনামি গ্রুপের মতো প্রধান প্রধান খেলা শিল্পপ্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যে অফিস স্থাপন করবে। সৌদি সংস্থাটি ইস্পোর্টস ইউনিটের জন্য চুক্তি করতে এবং গেমস বিকাশের ক্ষমতা বাড়াতে চায়।
২০২৩ সালের মার্চে প্রকাশিত দুটি জাপানি কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, পিআইএফ নিন্টেন্ডোর ৮ শতাংশ এবং ক্যাপকমের ৬ শতাংশের মালিক। এটি ২০২৩ সালে ৪৯০ কোটি ডলারে মোবাইল গেম ডেভেলপার স্কোপলি এবং ২০২২ সালে ১৫০ কোটি ডলারে দুটি ই-স্পোর্টস ইভেন্ট কোম্পানির মালিকানা অধিগ্রহণ করেছে।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে মানবেতর....
২ মিনিট আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
২ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৩ ঘণ্টা আগে