
ইরানের মাটির গভীরে অবস্থিত একটি সুরক্ষিত বাংকারে বিপুল পরিমাণ ড্রোন বা চালকবিহীন যুদ্ধবিমানের মজুত থাকার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আজ সোমবার (২ মার্চ) আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই চাঞ্চল্যকর ভিডিওটি প্রকাশ করে।
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেলে সারি সারি ড্রোন রকেট লঞ্চারের ওপর বসানো রয়েছে। বাংকারের দেয়ালগুলো ইরানের জাতীয় পতাকা এবং সম্প্রতি প্রয়াত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে সাজানো। ভিডিওতে ড্রোনের এই বিশাল সম্ভারকে ইরানের সামরিক শক্তির অন্যতম স্তম্ভ হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এই ভিডিও প্রকাশ করার মাধ্যমে ইরান বিশ্বকে তাদের পাল্টা আঘাত হানার সক্ষমতা দেখাতে চাইছে। বিশেষ করে খামেনির মৃত্যুর পর নেতৃত্বের এই সংকটময় মুহূর্তে সামরিক বাহিনীর মনোবল চাঙা রাখা এবং বাইরের শত্রুর জন্য সতর্কবার্তা হিসেবে এই ভিডিওকে দেখা হচ্ছে।
বাংকারটি ঠিক কোথায় অবস্থিত, তা নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ইরানের এমন কোনো পাহাড়ি অঞ্চলে অবস্থিত যেখানে প্রচলিত বিমান হামলা চালানো অত্যন্ত কঠিন।

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
১ ঘণ্টা আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।
১ ঘণ্টা আগে
ইরানিরা তুরস্কের ‘ক্যাপিকয়’ সীমান্ত গেট দিয়ে প্রবেশ করতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরান থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘তেহরানের পরিস্থিতি ইতিমধ্যেই কঠিন। বোমা হামলা হচ্ছে। সবাই ভীত।’ তিনি জানান, তাঁর স্ত্রী ও সন্তানেরা বর্তমানে তুরস্কেই রয়েছেন।
১ ঘণ্টা আগে