
ইসরায়েল অন্তত আরও অন্তত ৩ সপ্তাহ ইরানে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ইসরায়েলের দাবি, ইরানে এখনও ‘হাজার হাজার লক্ষ্যবস্তু’তে আঘাত হানা বাকি রয়েছে। আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এমনটাই জানিয়েছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) এক মুখপাত্র।
আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘আমাদের সামনে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে। আমরা প্রস্তুত, আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করে, অন্তত ইহুদি উৎসব পাসওভার পর্যন্ত পরিকল্পনা রয়েছে, যা এখন থেকে প্রায় তিন সপ্তাহ পর। আর তার পরের আরও তিন সপ্তাহের জন্যও আমাদের গভীর পরিকল্পনা আছে।’
আইডিএফের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরান অভিযানের শুরু থেকে ইসরায়েলি বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানে প্রায় ৪০০ দফা বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অবকাঠামো ধ্বংস করা এবং অগ্নি, প্রতিরক্ষা ও উৎপাদন ইউনিটের সংশ্লিষ্ট অপারেটিভদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ডেফরিন সিএনএনকে বলেন, আইডিএফ ‘স্টপওয়াচ বা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কাজ করছে না, বরং আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে।’ তিনি যোগ করেন, ইসরায়েলের উদ্দেশ্য হলো ‘ইরানের শাসনব্যবস্থাকে গুরুতরভাবে দুর্বল করে দেওয়া।’
এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মৃত্যুর আগ পর্যন্ত ধাওয়া করবে। তাঁর মৃত্যু নিশ্চিত করতে ‘সর্বশক্তি’ নিয়োগের কথাও জানিয়েছে আইআরজিসি।
ইরানে ইসরায়েলি–মার্কিন আগ্রাসনের মধ্যেই আইআরজিসি আর রোববার ঘোষণা দিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নেতানিয়াহুকে হত্যার প্রতিজ্ঞা করেছে। আইআরজিসির নিজস্ব সংবাদ প্ল্যাটফর্ম সেপাহ নিউজে বলেছে, ‘যদি শিশু হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) জীবিত থেকে থাকে, তবে আমরা সর্বশক্তি নিয়ে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত তাঁকে ধাওয়া করব।’

মধ্যপ্রাচ্যের ছোট্ট কিন্তু তেলসমৃদ্ধ দেশ কুয়েত আবারও এক নতুন যুদ্ধের ছায়ায় পড়ল। কয়েক দশক আগে বিধ্বংসী সংঘাতের ক্ষত বহন করা এই দেশটি এখন আবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। কারণ চলমান আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা গোটা উপসাগরীয় অঞ্চলকে অস্থির করে তুলেছে।
৬ মিনিট আগে
বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব দেশের জন্য বন্ধ করা হয়নি, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কোনো জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। আজ রোববার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদে (দ্য নিউ আরব) প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের
২০ মিনিট আগে
লারিজানি বলেছেন, ‘আমি শুনেছি, এপস্টেইন গ্যাং-এর বাকি সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছে এবং এর জন্য ইরানকে অভিযুক্ত করার নীল নকশা তৈরি করেছে। কিন্তু প্রকৃতপক্ষে ইরান এই ধরনের সন্ত্রাসী পরিকল্পনার বিরোধী এবং আমেরিকান জনগণের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই।’
৩৪ মিনিট আগে
ইরানি ক্ষেপণাস্ত্রের শ্রাপনেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল মার্কিন কূটনীতিকদের ভবন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে