
ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস জানান, নিউইয়র্কের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় এই অধিবেশন বসবে।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
সদস্য দেশগুলোকে লেখা এক চিঠিতে ডেনিস ফ্রান্সিস বলেছেন যে, মিসর ও মৌরিতানিয়ার অনুরোধে এই বৈঠক ডেকেছেন তিনি। আরব গ্রুপের সভাপতি মিসর এবং মৌরিতানিয়া হচ্ছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন ফর ইসলামিক কো–অপারেশন অব কান্ট্রিসের (ওআইসি) সভাপতি।
বৈঠকের অনুরোধ জানিয়ে সাধারণ পরিষদের সভাপতিকে লেখা চিঠিতে মিসর এবং মৌরিতানিয়া ‘গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যার গুরুতর পরিস্থিতির’ উল্লেখ করেছে। চিঠিতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৭৭ রেজ্যুলেশন উল্লেখ করে ‘শান্তির জন্য ঐক্যবদ্ধ’ থাকতে আহ্বান জানান হয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে ডাকা হয়েছে বিশেষ অধিবেশন।
চিঠিতে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে মিসর এবং মৌরিতানিয়া বলেছে যে, নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেওয়ার পরে বিশেষ অধিবেশনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩৭৭ রেজ্যুলেশন অনুমোদন দেয়। ৩৭৭ অনুসারে জাতিসংঘের প্রধান দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের ১৯৩ সদস্য পদক্ষেপ নিতে পারে।
এই চিঠিতে গাজার পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ আহ্বানের উল্লেখও রয়েছে। জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ মহাসচিবকে তাঁর ধারণা মতে যেসব বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেসব বিষয়ের দিকে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা দেয়।
তবে জাতিসংঘ মহাসচিবের এই উদ্যোগও শেষ পর্যন্ত কার্যকর হয়নি। ৯৯ অনুচ্ছেদ আহ্বানের পর গত শুক্রবার গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলে সংযুক্ত আরব আমিরাত। ভোটাভুটিতে পরিষদের ১৫ সদস্যদেশের ১৩টিই প্রস্তাবে সমর্থন জানায়। প্রস্তাবের বিরোধিতা করে ভেটো দেয় পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। এর ফলে ব্যর্থ হয় গাজায় মানবিক বিপর্যয় থামানোর প্রয়াস।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন। রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সরকারি ব্যয় এ পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান। শুনানিতে হেগসেথ এবং জয়েন্ট চিফ
২৮ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল করার সময় লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মঙ্গলবার আটক করে দিল্লি
১ ঘণ্টা আগে
লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
১১ ঘণ্টা আগে