
ইরানের ওপর ধারাবাহিক হামলা ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার দাবি করলেও দেশটির সামরিক সক্ষমতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরানের এখনো ইসরায়েলে আঘাত করার মতো ‘উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা’ রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফিপি ডেফ্রিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইরানের ভেতরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চার ধ্বংস করেছি যা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি ছিল। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে তাদের হামলার ক্ষমতা আরও কমিয়ে আনা যায়।’
তবে ডেফ্রিন সতর্ক করে বলেন, ‘এত কিছুর পরও বর্তমান ইরান সরকারের হাতে উল্লেখযোগ্য সক্ষমতা অবশিষ্ট রয়েছে। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য নয়।’
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি অনুযায়ী, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং অসংখ্য লঞ্চ সাইট গুঁড়িয়ে দিয়েছে।
এদিকে লেবানন সীমান্তে সংঘাত আরও তীব্রতর হয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা উত্তর ইসরায়েলের সাফেদ শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ইরানের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা এখন এক পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে শুরু করেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো পাল্টা আঘাত হানার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা

খামেনি বলেছিলেন, ‘আমার হাতের প্রয়োজন নেই। আমার মস্তিষ্ক ও জিহ্বা কাজ করলেই যথেষ্ট হবে।’ এরপর তিনি বাঁ হাতে লেখা রপ্ত করেন এবং ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আরোহণ করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার দক্ষিণের সমুদ্রসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় এক নাটকীয় ঘটনায় ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ। সূত্রগুলো বলছে, এটি সম্ভবত পানির নিচ থেকে চালানো কোনো হামলার শিকার হয়েছে। এই হামলায় সাবমেরিন জড়িত থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জরুরি সামুদ্রিক উদ্ধার অভিযান শুরু হয়েছে। সমুদ্রে নিখোঁজ রয়েছেন
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’রকে টেলিফোন করে এ আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
৩ ঘণ্টা আগে
রাশিয়া থেকে হাঙ্গেরি-স্লোভাকিয়ায় যাওয়া ক্ষতিগ্রস্ত দ্রুজভা তেল পাইপলাইন পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুমতি দিতে ইউক্রেনের ওপর চাপ বাড়ছে। দুই দেশের নেতারা কিয়েভের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন—রাশিয়ার হামলায় পাইপলাইনের ক্ষতির প্রভাব ইউক্রেন বাড়িয়ে দেখাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল....
৪ ঘণ্টা আগে