সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। দেশটির রাজকীয় আদালত আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
রিয়াদে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এবারের রমজান শুরু হচ্ছে অপেক্ষাকৃত ছোট দিনের মধ্য দিয়ে, তবে মাস যত গড়াবে রোজার দৈর্ঘ্য ততই বাড়তে থাকবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের সময়সূচী অনুযায়ী, আগামীকাল ১৮ ফেব্রুয়ারি বুধবার প্রথম রোজার সেহরির শেষ সময় ভোর ৫:০৮ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫:৪৯ মিনিট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রথম দিন মুসল্লিদের ১২ ঘণ্টা ৪১ মিনিট রোজা পালন করতে হবে।
এবারের রমজানে সময়ের একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভৌগোলিক ও ঋতু পরিবর্তনের কারণে মাসের শুরু এবং শেষের মধ্যে সময়ের উল্লেখযোগ্য পার্থক্য থাকবে। দেশটিতে সবচেয়ে ছোট রোজা হবে ১৮ ফেব্রুয়ারি, বুধবার (১ম রমজান)। এদিন সৌদিবাসীকে ১২ ঘণ্টা ৪১ মিনিট রোজা থাকতে হবে।
আর সৌদিবাসীকে সবচেয়ে দীর্ঘতম রোজা থাকতে হবে ১৯ মার্চ, বৃহস্পতিবার (৩০তম রমজান)। এই রোজার সময়কাল হবে ১৪ ঘণ্টা ২৮ মিনিট।
দেখা যাচ্ছে, রমজানের প্রথম দিন থেকে শেষ দিনের মধ্যে রোজার সময়কাল প্রায় ১ ঘণ্টা ৪৭ মিনিট বৃদ্ধি পাবে। প্রতিদিন গড়ে প্রায় ৩-৪ মিনিট করে সময় বাড়তে থাকায় মাসের শেষে এসে দীর্ঘ সময় ধৈর্য ও সংযমের পরীক্ষা দিতে হবে রোজাদারদের।

মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানে বিধ্বস্ত এফ–১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ব্যাপক গোলাগুলির পর ওই সদস্যকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযান এখনো চলমান।
১ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পরবর্তী পদক্ষেপ হিসেবে দেশটি তাদের ভান্ডারে থাকা প্রায় সব কটি অত্যাধুনিক ‘স্টেলথ’ ক্ষমতাসম্পন্ন জেএএসএসএম-ইআর (JASSM-ER) ক্রুজ মিসাইল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানকে আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন না হলে তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে গতকাল শনিবার প্রত্যাখ্যান করেছে ইরান।
১ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে প্রথম মার্কিন ড্রোন হামলার পর এক নারী সেনা তাঁর মায়ের উৎকণ্ঠার কথা জানিয়ে লেখেন, ‘খবর দেখার সময় মায়ের মনের ভেতর ভয়ের সাইরেন বাজছিল, কারণ তিনি জানেন তাঁর মেয়ে সেনাবাহিনীতে আছে।’
৭ ঘণ্টা আগে