
ইরানের বিরুদ্ধে চলমান জেরুজালেমের সামরিক অভিযানকে পুরো বিশ্বকে রক্ষার অভিযান হিসেবে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এই দায়িত্ব পালন করছে বলে দাবি করেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, এই অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মূলত ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন নেতানিয়াহু। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর ‘চিন্তাভাবনা অভিন্ন’ এবং দুই দেশ ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জোর করে যুদ্ধে টেনে এনেছে—এমন অভিযোগকে ‘ভুয়া খবর’ হিসেবে নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘কেউ কি সত্যিই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারেন তাঁর কী করা উচিত? এটা ভাবাই যায় না।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা করে বলেন, ‘আমরা জিতছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই এসব দাবি করেন তিনি।
নেতানিয়াহু দাবি করেছেন, তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারছে না। সেই সঙ্গে ইরান বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতাও হারিয়েছে।

প্রশান্ত মহাসাগরে চীনের সাংহাই উপকূলে এক রহস্যজনক দৃশ্য দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হতে পারে পূর্ব চীন সাগরে নতুন কোনো দ্বীপ জেগে উঠেছে। তবে আসলে ঘটনাটি ভিন্ন! সেখানে কয়েক হাজার বাণিজ্যিক মাছ ধরার জাহাজ এমন সামরিক অভিযানের ভঙ্গিতে অবস্থান করছে...
১ ঘণ্টা আগে
ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, এই হামলায় একজন সামান্য আহত হয়েছেন। তবে দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, অবকাঠামোগত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুৎ সংযোগ দ্রুত অধিকাংশ এলাকায় পুনঃস্থাপন করা হয়েছে বলে...
১৪ ঘণ্টা আগে
লেবাননে পেশাগত দায়িত্ব পালনকালে রুশ সংবাদমাধ্যম আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি বিমান হামলাকে ‘পরিকল্পিত’ এবং ‘ইচ্ছাকৃত’ বলে অভিহিত করেছে রাশিয়া। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংবাদিকদের লক্ষ্য করে এই আক্রমণ কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না।
১৪ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে এই প্রথম কোনো মার্কিন বিমান ইরানের সরাসরি হামলার শিকার হলো। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশই এই যুদ্ধে এফ-৩৫ ব্যবহার করছে। একেকটি এফ-৩৫ যুদ্ধবিমানের নির্মাণ ব্যয় ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
১৪ ঘণ্টা আগে