Ajker Patrika

দোহার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র

আজকের পত্রিকা ডেস্ক­
দোহার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র
ফাইল ছবি

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সর্বাত্মক যুদ্ধের উত্তাপ এখন পারস্য উপসাগরের অপর পাড়েও ছড়িয়ে পড়েছে। কাতারের রাজধানী দোহার আকাশে আজ শনিবার বেশ কয়েক দফায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, দোহার আকাশে অন্তত পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর সৃষ্ট ধোঁয়ার সাদা কুণ্ডলী দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে নিশ্চিত করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা একঝাঁক ক্ষেপণাস্ত্রকে দেশের সীমানায় প্রবেশের আগেই সফলভাবে ধ্বংস করে দিয়েছে। ধারণা করা হচ্ছে, কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’ লক্ষ্য করেই ইরান এই হামলা চালিয়েছিল। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ‘ট্রুথফুল প্রমিজ ৪’ অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনায় আবাসিক এলাকায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দোহা ও আল রাইয়ান মিউনিসিপ্যালিটির বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কোনো অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখলে তা স্পর্শ না করে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। যুদ্ধের কারণে বর্তমানে কাতারের আকাশপথ বেসামরিক চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে এবং কাতার এয়ারওয়েজ তাদের সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে।

শুধু কাতার নয়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতেও আজ একই ধরণের হামলার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চূড়ান্ত অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: ফের আলোচনার টেবিলে বসার আহ্বান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের

জাতীয় সংসদের সংরক্ষিত আসন: এমপি হতে ২৯ নেত্রীর দৌড়ঝাঁপ

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

পরমাণু বোমা তৈরির মতো ইউরেনিয়াম মজুত করবে না ইরান, চুক্তির দ্বারপ্রান্তে তেহরান-ওয়াশিংটন

মধ্যপ্রাচ্যে যেসব দেশে আছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত