
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আঞ্চলিক দেশগুলোর সমর্থন ছাড়া সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা যেন ইসরায়েল কোনোভাবেই ‘ধ্বংস’ বা ভেস্তে দিতে না পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা ও অবদান থেকে শক্তি না নেওয়া কোনো সমাধানই দীর্ঘস্থায়ী হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘(যুক্তরাষ্ট্র-ইরান) সমঝোতাকে ভেস্তে দেওয়ার জন্য ইসরায়েলি প্রশাসনের প্রচেষ্টা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমান যুদ্ধাসক্ত ইসরায়েলি সরকারকে আমাদের এই ভূখণ্ডকে আবারও বারুদের গন্ধ ও রক্তে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।’
এরদোয়ান এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে ইসরায়েল। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের হামলারও বারবার নিন্দা জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক সংঘর্ষের পর আলোচনাকে এগিয়ে নিতে গত সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল পরোক্ষ বৈঠকে বসে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের ঘটনা ওয়াশিংটনকে জানাতে তেহরান একটি ‘যোগাযোগ চ্যানেল’ প্রতিষ্ঠা করবে।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতা এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে চূড়ান্ত চুক্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে। তবে সমঝোতার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের মধ্যে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন মানববিহীন সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী ড্রোন আটক করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সামরিক অভিযানে পানির নিচে ব্যবহৃত ড্রোন কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার একটি বিরল চি
২ ঘণ্টা আগে
ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩ ঘণ্টা আগে