
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোহায় হামাস নেতাদের ওপর হামলার বিষয়টি হামলার প্রায় ৫০ মিনিট আগে জানিয়েছিলেন।
গতকাল সোমবার মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওসের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
অ্যাক্সিওসকে সাতজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ৯ সেপ্টেম্বর দোহায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগে হোয়াইট হাউস এই হামলা সম্পর্কে জানত। ট্রাম্প হামলার পর বলেছিলেন, দোহা হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে কোনো গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়নি; তিনি কাতারকে সতর্ক করার চেষ্টা করেও সময় পাননি এবং এ ঘটনায় ‘খুব অসন্তুষ্ট’ ছিলেন তিনি।
গত রোববার সাংবাদিকদের ট্রাম্প আরও বলেছিলেন, ইসরায়েলকে কাতারের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, সে বিষয়ে ‘খুব সতর্ক’ থাকতে হবে। কারণ, তিনি কাতারকে ‘মহান মিত্র’ হিসেবে দেখেন।
তবে দোহায় হামলা সম্পর্কে সরাসরি অবগত থাকা তিন ইসরায়েলি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর ওই বার্তা ট্রাম্পকে হামলা বন্ধ করার যথেষ্ট সময় দিয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ট্রাম্পকে ফোন করেছিলেন। এর প্রায় ৫০ মিনিট পর দোহায় বিস্ফোরণের প্রথম খবর আসে।
এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, হামলার দিন প্রথমে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে রাজনৈতিক স্তরে আলোচনা হয়েছিল; পরে সামরিক চ্যানেলের মাধ্যমে। ট্রাম্প ‘না’ বলেননি।
ইসরায়েলের আরও এক কর্মকর্তা বলেন, ট্রাম্প যদি হামলা থামাতে চাইতেন, তাহলে তিনি পারতেন। কার্যত, তিনি তা করেননি।
দোহায় হামলায় হামাসের পাঁচজন নিম্নপর্যায়ের সদস্য এবং একজন কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন। তবে ঘটনাস্থলে থাকা হামাসের নেতৃস্থানীয় পাঁচজন এ হামলায় অক্ষত ছিলেন।
এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং গতকাল সোমবার জরুরি বৈঠকে বসে। বৈঠকে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোর নেতারাও উপস্থিত ছিলেন এবং তাঁরা ইসরায়েলকে কঠোরভাবে নিন্দা জানান।
অ্যাক্সিওসের প্রতিবেদনে এটা স্পষ্ট করা হয়নি—ট্রাম্প-নেতানিয়াহুর কথোপকথনে ঠিক কী বলা হয়েছিল বা ট্রাম্প শেষ মুহূর্তে কাতারকে সতর্ক করেছিলেন কি না।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
১ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
২ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
২ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
৩ ঘণ্টা আগে