
ইরানে চলমান মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে সরাসরি অংশ নেবে না যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হলেও তা কেবল ‘প্রতিরক্ষামূলক’ কাজেই সীমাবদ্ধ থাকবে।
স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যদিও তিনি মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবে তা কেবল ‘পূর্বনির্ধারিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই’ ব্যবহার করা যাবে। কোনো অবস্থায়ই ব্রিটিশ বাহিনী ইরানের ওপর সরাসরি আক্রমণ চালাবে না।
তবে আক্রমণাত্মক হামলায় যোগ না দিলেও মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে লন্ডন। স্টারমার বলেন, ‘আমরা এই অভিযানে সরাসরি অংশ না নিলেও ওই অঞ্চলে আমাদের প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’
স্টারমার পার্লামেন্ট মেম্বারদের সতর্ক করে বলেন, খামেনির মৃত্যু ইরানকে এই হামলা চালানো থেকে থামাবে না। তাদের বর্তমান অবস্থান আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর হয়ে উঠেছে। তারা এখন আরও বেশি বেপরোয়া এবং বেসামরিক নাগরিকদের জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন...
৯ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
১০ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
১০ ঘণ্টা আগে