Ajker Patrika

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১৫০ কোটি ডলার

আজকের পত্রিকা ডেস্ক­
ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১৫০ কোটি ডলার
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের এ পর্যন্ত প্রায় ৩৫ বিলিয়ন শেকেল বা ১ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের এক প্রাথমিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইসরায়েল দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধে বিশাল অর্থনৈতিক মূল্য চুকাতে হচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় উৎপাদন বা জিডিপির বড় ধরনের ক্ষতি এবং রাষ্ট্রীয় ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি। ভবিষ্যতে এই যুদ্ধের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি পরিষ্কার হবে।

মোট ব্যয়ের সবচেয়ে বড় অংশ অর্থাৎ প্রায় ২ হাজার ২০০ কোটি শেকেল খরচ হয়েছে প্রতিরক্ষা ও সামরিক খাতে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় ও অন্যান্য নিরাপত্তা সংস্থার ব্যয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই বিপুল অর্থ ইতিমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যয়ে যুক্ত করা হয়েছে।

যুদ্ধের অন্যান্য খাতের ব্যয়ের হিসাব নিচে দেওয়া হলো—

ক্ষতিপূরণ ও ব্যবসা: সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি, ব্যবসায়িক মন্দা ও কর্মীদের অবৈতনিক ছুটির কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ বাবদ ১ হাজার ২০০ কোটি শেকেল ব্যয় ধরা হয়েছে।

বেসামরিক খাত: এ ছাড়া হাসপাতালের কার্যক্রম পরিচালনা, জরুরি প্রতিক্রিয়া ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন খরচের মতো বেসামরিক খাতে আরও ১০০ কোটি শেকেল ব্যয় হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

কেন ব্যর্থ হলো ইসলামাবাদ সংলাপ, ইরান ও যুক্তরাষ্ট্র কে কী চায়

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসলামাবাদ আলোচনা, ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত