
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি শেখ সাদিক আল-ঘারিয়ানি। তিনি সতর্ক করে বলেছেন, আরব দেশগুলোতে বিদেশি সামরিক উপস্থিতি কেবল অস্থিরতাই বয়ে এনেছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে আল-ঘারিয়ানি এই যুদ্ধকে সম্পূর্ণ ধর্মীয় প্রেক্ষাপটে তুলে ধরেন। তিনি বলেন, ‘পবিত্র কোরআনে নিরপেক্ষতা বলে কোনো ধারণা বা অপশন নেই...অন্য মুসলিমদের সমর্থন করা আমাদের একটি ধর্মীয় দায়িত্ব।’
লিবিয়ার এই শীর্ষ ধর্মীয় নেতা বলেন, বিশ্বশক্তিগুলোকে অবশ্যই তাদের কৃতকর্মের ‘মূল্য দিতে হবে’। তিনি বর্তমান এই সংঘাত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান। তাঁর মতে, কেবল আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমেই মুসলিমরা মর্যাদা ও শক্তি ফিরে পেতে পারে।
আল-ঘারিয়ানি তাঁর বক্তব্যে আরও বলেন, আরব ভূখণ্ডে পশ্চিমা বা বিদেশি বাহিনীর উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলে বৈদেশিক প্রভাবমুক্ত হওয়ারও পরামর্শ দেন তিনি।

ইরানে হামলার আগে দেশটিতে গণ-আন্দোলন উসকে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের। কিন্তু সংস্থাটি তাতে ভয়াবহভাবে ব্যর্থ হওয়ার তাদের ওপর চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের...
৪৪ মিনিট আগে
পারস্য উপসাগরে চলমান সংঘাত নিরসনে এক নাটকীয় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই আগে আলোচনার জন্য তাঁকে ফোনকল করেছে। দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয়ে ‘প্রধান ঐকমত্য’ তৈরি হয়েছে বলে দাবি করলেও, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে মার্কিন হামলার পরিকল্পনা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, হরমুজ প্রণালির পুনরায় খোলার বিষয়ে আলোচনায় ‘উন্নতি’ হয়েছে। এটি সরাসরি কোনো আলোচনা ছিল না। তবে মিসর, তুরস্ক ও পাকিস্তান দুই পক্ষের মধ্যে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে কি না—এ নিয়ে বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী তথ্য সামনে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে দাবি করার পর ইরানের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেছে।
৩ ঘণ্টা আগে