
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে কি না—এ নিয়ে বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী তথ্য সামনে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে দাবি করার পর ইরানের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেছে।
ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বা পরোক্ষ আলোচনা হয়নি।
একই সুরে প্রতিবেদন প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালি যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না।
তাসনিমের প্রতিবেদনে এক ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ‘বৈশ্বিক চাপে, বিশেষত তেলের দামের কারণে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা থেকে ট্রাম্প সরে এসেছেন।’ তিনি আরও, ‘যতক্ষণ না ইরান একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে, ততক্ষণ পর্যন্ত তারা আত্মরক্ষা চালিয়ে যাবে।’
তবে ভিন্ন তথ্য দিয়েছে মেহের নিউজ এজেন্সি। সংস্থাটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, উত্তেজনা কমাতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইরান যেহেতু যুদ্ধ শুরু করেনি, তাই আলোচনায় এগোতে হলে যুক্তরাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে।
মেহের নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এমন মন্তব্য মূলত জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনার জন্য সময় নেওয়ার কৌশল হতে পারে।
এ অবস্থায় ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ও সম্ভাব্য আলোচনার বিষয়টি হয়তো এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ হামলার ঘটনা ঘটেছে। হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ফিরছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৩০ মিনিট আগে
নেপালের ভয়াবহ হিমবাহ ধসের পর ধ্বংসস্তূপে চাপা পড়া জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার হওয়া সঞ্জয় সাহ অবশেষে ফিরেছেন নিজের গ্রামে। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার (১২ সেপ্টেম্বর) ভারতের সীমান্তসংলগ্ন তিলাঠি কৈলাদি গ্রামে পৌঁছান ৩০ বছর বয়সী এই যন্ত্রকৌশল কর্মী।
১ ঘণ্টা আগে
ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ আরও সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে পাইপলাইনটি চালু করা না গেলে সৌদি আরবের রপ্তানির জন্য মজুত তেল ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির তেল ক্রেতা ও ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে
উগান্ডার তোওরো রাজ্যের রাজা ওয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। মাত্র ৩৪ বছর বয়সে মারা যাওয়া এই রাজার সমাধির আনুষ্ঠানিকতার মধ্যেই সামনে এসেছে এক ‘রহস্যময় পুত্রের’ দাবি।
৩ ঘণ্টা আগে