
ব্রাজিলে মার্কিন পপ গায়িকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতকারীরা! তবে, তা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে হামলা পরিকল্পনার মূল হোতা ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা। কনসার্ট শেষ হওয়ার পরদিন, গতকাল রোববার এই ঘটনা প্রকাশ করে ব্রাজিল পুলিশ। এমনকি লেডি গাগা ও তাঁর টিমও সংবাদমাধ্যমে খবর দেখে প্রথম এ তথ্য জানতে পারে বলে জানা গেছে।
লেডি গাগার একজন মুখপাত্র দ্য হলিউড রিপোর্টারকে বলেন, ‘আমরা গণমাধ্যমের খবরে আজ সকালে এই কথিত হুমকির কথা জানতে পেরেছি। কনসার্টের আগে কিংবা চলাকালীন কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ ছিল না এবং পুলিশ বা কর্তৃপক্ষের পক্ষ থেকে লেডি গাগাকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে কিছু জানানো হয়নি।’
ব্রাজিল পুলিশ ও দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরিকল্পনাকারীরা হাতে বানানো বোমা ব্যবহার করে হামলার পরিকল্পনা করছিল। লেডি গাগার কনসার্টে হামলা চালিয়ে তারা মূলত আলোচনায় আসতে চেয়েছিল, পরিচিত হতে চেয়েছিল বিশ্ববাসীর কাছে। পুলিশ আরও জানায়, এই হামলার পরিকল্পনায় যারা যুক্ত ছিল তারা সবাই এলজিবিটিকিউ+ কমিউনিটি বিরোধী। জড়িতদের বেশির ভাগই শিশু ও কিশোর বলেও জানানো হয়েছে।
মূল পরিকল্পনাকারী অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগেও অভিযুক্ত। আটক অন্য কিশোরটিকে হামলার পরিকল্পনায় যুক্ত থাকার পাশাপাশি শিশু পর্নোগ্রাফি কনটেন্ট রাখার অভিযোগে আটক করা হয়েছে। এই অপরাধচক্রটির বিরুদ্ধে শিশু-কিশোরদের চরমপন্থা, যেমন—সহিংসতা এমনকি নিজের ক্ষতি করার মতো বিষয়গুলোতে উৎসাহিত করার অভিযোগ রয়েছে।
ব্রাজিলের বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তরা নিজেদের ‘লিটল মনস্টার’ (লেডি গাগার ভক্ত-অনুরাগীরা এই বিশেষণ ব্যবহার করে) হিসেবে পরিচয় দিয়েছিল। তবে, তাদের ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। তারা মূলত অনলাইন গ্রুপগুলোতে সাংকেতিক ভাষা ব্যবহার করে শিশু-কিশোরদের মধ্যে চরমপন্থী মনোভাব ছড়িয়ে দিচ্ছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ‘অপারেশন ফেক মনস্টার’ অভিযান শুরু করে পুলিশ। অভিযানে রিও ডি জেনিরো, মাতো গ্রোসো, রিও গ্র্যান্ডে ডো সুল ও সাও পাওলো রাজ্যে তল্লাশি চালিয়ে ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য উপকরণ জব্দ করে পুলিশ।
নিজের অষ্টম অ্যালবাম ম্যাহেম-এর প্রচারের অংশ হিসেবে গত শনিবার ব্রাজিলে কনসার্ট করেন লেডি গাগা। লেডি গাগার কনসার্ট দেখতে কোপাকাবানা সমুদ্র সৈকতে জড়ো হয়েছিল ২১ লাখের বেশি মানুষ। এর আগে ২০১২ সালে ব্রাজিলে পারফর্ম করেছিলেন মার্কিন এই পপ তারকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব পালন করা সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট তিনি। তাঁর চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্প ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী। তবে এই বক্তব্যের সত্যতা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই।
২ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৪৯৪ জন এবং এখনও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া এই তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৯ জন তরুণ ফিলিস্তিনি নারী ও পুরুষ আটক রয়েছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনের প্রধান রাইদ আবু আল-হুমুস এই তথ্য জানান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্তের কাছে দুই ব্যক্তিকে আটক করেছে। তাদের একজনকে পাকিস্তানি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে এবং তাঁর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে