
জর্জিয়ায় একটি ‘মানব ডিম্বাণু খামারের’ সন্ধান পাওয়া গেছে। ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, চীনা গ্যাংস্টারদের পরিচালিত এই ‘মানব ডিম্বাণু খামার’ থেকে ভুক্তভোগী তিন নারীকে উদ্ধার করেছে থাইল্যান্ডের পুলিশ। উদ্ধার হওয়া নারীরা জানান, তাঁদের অজ্ঞান করে প্রতি ঋতুচক্রে ডিম্বাণু সংগ্রহ করা হতো।
থাইল্যান্ডের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পাভেনা হংসাকুলা বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে এক নারী ৭০ হাজার বাথ মুক্তিপণ দিয়ে দেশে ফেরেন। তাঁর কাছেই প্রথম এই ডিম্বাণু খামার সম্পর্কে জানতে পারি। ওই নারী জানান, আরও কিছু থাই নারী সেখানে আটকে আছেন। যাঁদের কাছে মুক্তিপণের প্রয়োজনীয় অর্থ নেই।’
পাভেনা হংসাকুলা বলেন, ‘বিষয়টি জানার পর আমি থাই পুলিশ ও ইন্টারপোলের সাহায্য চাই। তারা একটি অভিযান পরিচালনা করে তিন নারীকে উদ্ধার করে।’
থাইল্যান্ডের পররাষ্ট্র পুলিশ বিভাগের প্রধান মেজর জেনারেল সুরাপান থাইপ্রাসার্ত বলেন, ‘আমরা হংসাকুলার তথ্যের ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় তদন্ত শুরু করি। এরপর গত ৩০ জানুয়ারি তিন নারীকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।’
উদ্ধার হওয়া এক নারী জানান, তিনি ফেসবুকে ৪ থেকে ৬ লাখ বাথ (১৪ থেকে ১৬ লাখ টাকা) বেতনের একটি চাকরির বিজ্ঞাপন দেখেন। যেখানে বলা হয়েছিল, ‘সারোগেসি বা গর্ভ ভাড়ার বিষয়টি জর্জিয়ায় বৈধ। কেউ গর্ভ ভাড়া দিতে চাইলে তাঁকে ৪ থেকে ৬ লাখ বাথ বেতনে নিয়োগ দেওয়া হবে।’ এই বিজ্ঞাপন দেখে তিনি নিয়োগদাতার সঙ্গে যোগাযোগ করেন। তারা জানায়, ভ্রমণসংক্রান্ত সব খরচ কোম্পানি বহন করবে।
উদ্ধার হওয়া নারী আরও জানান, একজন থাই নারীর নেতৃত্বে গত বছরের আগস্টে প্রায় ১০ নারীকে নিয়ে তিনি জর্জিয়ায় পৌঁছান। সেখানে পৌঁছে দেখেন, চারটি বিশাল বাড়িতে অন্তত ১০০ জন থাই নারীকে বন্দী রাখা হয়েছে। পুরো জায়গাটি চীনা গ্যাংস্টাররা নিয়ন্ত্রণ করত। সেখানে সারোগেসির কোনো পরিবেশ ছিল না। তাঁর ধারণা, যে নারী তাঁদের জর্জিয়ায় নিয়ে যান তিনি চায়নিজ গ্যাংয়ের হয়ে কাজ করতেন।
ওই নারী আরও জানান, জর্জিয়ায় আটকে রেখে তাঁদের শরীরে ডিম্বাণু উৎপাদনকারী হরমোন প্রয়োগ করা হতো এবং প্রতি মাসে অজ্ঞান করে ডিম্বাণু সংগ্রহ করা হতো। যদিও তাঁদের মোটা অঙ্কের বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে অনেক নারীই কোনো অর্থ পাননি।
পাভেনা হংসাকুলা জানান, এই ‘মানব ডিম্বাণু খামার’ চক্রের মাধ্যমে সংগৃহীত ডিম্বাণুগুলো সম্ভবত অন্য কোনো দেশে পাচার করা হয় এবং আইভিএফ বা ইন-ভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়।
থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, এখনো অনেক নারী এই চক্রের হাতে আটক আছেন। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
পাভেনা ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২৪ সালে ২৫৭ জন থাই নাগরিক মানব পাচারের শিকার হন। তাঁদের মধ্যে ৫৩ জন থাইল্যান্ডে এবং ২০৪ জন বিদেশে আটকা পড়েন। সংস্থাটি এ পর্যন্ত ১৫২ জনকে উদ্ধার করেছে।
জর্জিয়ায় সারোগেসির জন্য নির্দিষ্ট আইন না থাকলেও চুক্তির ভিত্তিতে এটি বৈধ। তবে সম্প্রতি বিভিন্ন অপরাধী চক্রের কর্মকাণ্ডের কারণে দেশটির সরকার এটিকে অবৈধ ঘোষণার পরিকল্পনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাঁকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ বিষয়ে এখনো আইনি পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছেন বলে মন্তব্য করার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে
১৭ মিনিট আগে
প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র (ইন্ডিয়া-ইউএস) বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে মঙ্গলবার দিল্লির উদ্দেশে যাত্রা করা পাঞ্জাবের শত শত কৃষককে দিল্লির আগে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। হরিয়ানায় প্রবেশের প্রধান প্রবেশদ্বার শম্ভু সীমান্তে তাদের অগ্রযাত্রা...
২৪ মিনিট আগে
পারিবারিক বা দাম্পত্য বিরোধ চলাকালে স্বামীর কর্মস্থল বা নিয়োগকর্তার কাছে স্ত্রীর অভিযোগ জানানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ধরনের পদক্ষেপের ফলে স্বামীর চাকরি চলে যেতে পারে, যা শেষ পর্যন্ত স্ত্রীর খোরপোশের দাবিকেই বড় ধরনের ঝুঁকিতে ফেলে দেয়।
১ ঘণ্টা আগে
গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রণাধীন ৫০ শতাংশেরও বেশি অংশকে বাকি এলাকা থেকে আলাদা করতে দ্রুতগতিতে বিশাল মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল। এরই মধ্যে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়ে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
২ ঘণ্টা আগে