
পেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
সোমবার সিএনএন জানিয়েছে, ২০০০ সালে একটি বার্থ থেকে ৫ হাজার ব্যারেল অশোধিত তেল মারানিওন নদীতে মিশে গেলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটে। নদীর ওপর কালো কুচকুচে স্তর পড়ে, পানি দূষিত হয়, প্রাণ হারায় মাছ ও ডলফিন। স্থানীয় মানুষের একমাত্র পানির উৎস ও জীবিকার মাধ্যম ছিল এই নদী।
তবে নদীটির দূষণের ক্ষেত্রে এটি একমাত্র ঘটনা নয়। পেরুর সরকারি সংস্থা ওসিনারজমিন-এর তথ্য অনুযায়ী, ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত উত্তর পেরুর তেল পাইপলাইনের আশপাশে ৮০ টির বেশি তেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা মারানিওন নদীকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
এই বাস্তবতায় দাঁড়িয়ে কুকামা সম্প্রদায়ের নারী মারি লুস কানাকুইরি মুরাইয়ারি গড়ে তোলেন ‘হুয়াইনাকানা কামাতাহুয়ারা কানা’ নামে নারীদের একটি সংগঠন। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে তাঁরা আন্দোলন, বিক্ষোভ, চিঠি চালাচালি ও নদী অবরোধ করে নদী রক্ষার চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাঁরা কোনো ইতিবাচক সাড়া পাননি।
তাই ২০১৪ সালে তাঁরা আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। ‘লিগ্যাল ডিফেন্স ইনস্টিটিউট’ এবং আন্তর্জাতিক সংগঠন ‘আর্থ ল’ সেন্টারের সহযোগিতায় তাঁরা মারানিওন নদীর জন্য ‘আইনি ব্যক্তিত্ব’ স্বীকৃতির দাবিতে মামলা দায়ের করেন। বিশ্বের অন্যান্য নদীর মতো—যেমন কলম্বিয়ার অ্যাত্রাটো, নিউজিল্যান্ডের হোয়াংগানুই, কানাডার ম্যাগপাই—মারানিওনকেও আইনি সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
দীর্ঘ দুই বছরের আইনি লড়াই শেষে ২০২৪ সালের মার্চে পেরুর ফেডারেল আদালত এক ঐতিহাসিক রায়ে মারানিওন নদীকে আইনি ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেন। এর ফলে নদীটি এখন নিজস্ব অস্তিত্ব ও পরিবেশগত স্বাস্থ্যের অধিকার রাখে। রায় অনুযায়ী—রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোপেরুকে নদীর দূষণ দূরীকরণ ও সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। কুকামা ও অন্যান্য আদিবাসীদের নদীটির ‘অভিভাবক ও রক্ষক’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে এই রায়কে ‘প্রথম ধাপ’ হিসেবে দেখছেন কানাকুইরি মুরাইয়ারি। তাঁর মতে, এই রায়ের ফলে সরাসরি তেল উত্তোলন বন্ধ হবে না। তবে এটি নদীর বিরুদ্ধে যে কোনো ভবিষ্যৎ ক্ষতির বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ার সুযোগ এনে দেবে।
এই অবদানের জন্য মারি লুস কানাকুইরি মুরাইয়ারিকে এ বছরের গোল্ডম্যান পরিবেশ পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি বলেন, ‘আমার এই কাজ শুধু কুকামা জনগণের জন্য নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য। কারণ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই পৃথিবীকে রক্ষা করতে হবে।’

ইয়েমেনের পশ্চিমা বিশ্ব স্বীকৃত সরকার অভিযোগ করেছে, বাব এল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ‘ডাবল-ট্যাপ’ হামলা বা সামান্য বিরতি পরপর দুইবার হামলা চালিয়ে হুতিরা অন্তত ছয়জনকে হত্যা এবং আরও ১০ জনকে আহত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৮ মিনিট আগে
প্রাপ্তবয়স্ক সন্তান স্বাধীন ব্যক্তি, তাঁরা মা-বাবার সম্পত্তি নয়। এক যুগান্তকারী রায়ের পর্যবেক্ষণে এই কথা বলেছেন ভারতের এক আদালত। পছন্দের মানুষের সঙ্গে থাকা এক প্রাপ্তবয়স্ক মেয়ের জিম্মা (কাস্টডি) চেয়ে এক মায়ের করা আবেদন খারিজ করে ওই মেয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বহাল রাখেন মুম্বাই হাইকোর্ট।
২৭ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিনই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি ‘দীর্ঘস্থায়ী’ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে মোদির ‘দিকনির্দেশনা’ চান। ভারতীয় ...
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে দেশটি ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে তিনি গোপনে বিমান পরিবর্তন করেছিলেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা মেনে চলি।
১ ঘণ্টা আগে