
এবার নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাই। পরপর তিনবার গুলি করা হয় তাঁকে। এর মধ্যে দুটি বুলেটই তাঁর মাথায় লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর অন্যটি লেগেছে হাঁটুতে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এ ঘটনায় ১৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।
গতকাল শনিবার কলম্বিয়ার রাজধানী বোগোটায় এ ঘটনা ঘটে। একটি পার্কে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন মিগুয়েল। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই কিশোর। তাৎক্ষণিকভাবে মিগুয়েলকে হেলিকপ্টারে করে রাজধানীর একটি ক্লিনিকে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। তবে, তাঁর অবস্থা সংকটাপন্ন বলে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন তাঁর স্ত্রী মারিয়া ক্লডিয়া তারাজোনা।
এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘মিগুয়েল এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। যাঁরা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন চিকিৎসকেরা ওকে সুস্থ করে তুলতে পারেন।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মিগুয়েলকে যে ক্লিনিকে নেওয়া হয়েছে সেখানে জড়ো হয়েছেন তাঁর বহু সমর্থক। মিগুয়েলের জন্য প্রার্থনা করছেন তাঁরা।
এরই মধ্যে মিগুয়েলের গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তের ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিগুয়েল বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ। আর তারপরই মঞ্চের ওপর লুটিয়ে পড়েন মিগুয়েল। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে লোকজন।
এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মিগুয়েলের রাজনৈতিক দল সেন্ত্রো দেমোক্রাতিকো। বিবৃতিতে বলা হয়, ‘এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং কলম্বিয়ার গণতন্ত্র ও স্বাধীনতার ওপরই আঘাত।’
কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারও এই হামলাকে ‘গণতন্ত্রের ওপর সহিংস আঘাত’ হিসেবে অভিহিত করেছে। তারা এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘৃণ্য সহিংসতার তীব্র নিন্দা জানাই আমরা।’
মিগুয়েলের ওপর হামলার নিন্দা জানিয়েছে ট্রাম্প প্রশাসনও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘এই হামলা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি।’
চলতি বছরের অক্টোবরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন মিগুয়েল। তিনি কলম্বিয়ার প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর মা ছিলেন খ্যাতিমান সাংবাদিক ডায়ানা তুরবাই, যিনি ১৯৯১ সালে মাদক সম্রাট পাবলো এস্কোবারের নেতৃত্বাধীন মেডেলিন কার্টেলের হাতে অপহরণের পর এক উদ্ধার অভিযানে নিহত হন। তাঁর বাবা ছিলেন একজন শ্রমিক ইউনিয়ন নেতা ও ব্যবসায়ী।
মিগুয়েলের ওপর এই হামলার পর কলম্বিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির ইতিহাসে রাজনীতিকদের ওপর এমন সহিংসতা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এক প্রেসিডেন্ট প্রার্থীকে সরাসরি হত্যাচেষ্টা করার ঘটনা দেশব্যাপী উদ্বেগ বাড়িয়েছে।

ইরানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপের অদূরে পারস্য উপসাগরে একটি বিশাল তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল উপগ্রহের পাঠানো সাম্প্রতিক ছবিতে এই চিত্র ধরা পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন নৌ-অবরোধের মুখে থাকা...
২৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জানা গেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যৌথ বহুজাতিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ ঘণ্টা আগে
অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
২ ঘণ্টা আগে
নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো সাঁজোয়া যান, ভারী ট্যাংক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় আয়োজন সীমিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে