
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জৌনপুর জেলার কুচমুচ গ্রামের চাঞ্চল্যকর ঘটনা। একাকিত্ব দূর করতে ৩৫ বছর বয়সী নারীকে বিয়ে করার এক দিন পরই মারা গেলেন ৭৫ বছর বয়সী বর সংগ্রাম। এই আকস্মিক মৃত্যুতে গোটা গ্রামে জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংগ্রাম এক বছর আগে প্রথম স্ত্রীকে হারান। নিঃসন্তান হওয়ায় দীর্ঘদিন ধরে একাকী জীবন কাটাচ্ছিলেন এবং কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যরা এই বয়সে তাঁকে পুনরায় বিয়ে করতে বারণ করলেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সংগ্রাম জালালপুর এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী মানভাবতীকে বিয়ে করেন। প্রথমে আদালতে তাঁদের আইনি বিবাহ সম্পন্ন হয় এবং পরে স্থানীয় একটি মন্দিরে ঐতিহ্যবাহী রীতি পালন করা হয়।
বিয়ের পর নববিবাহিতা মানভাবতী জানান, তাঁর স্বামী তাঁকে আশ্বাস দিয়েছিলেন, তিনি সংসারের দায়িত্ব নেবেন এবং সংগ্রাম ‘বাচ্চাদের দেখাশোনা করবেন’। নববধূ আরও জানান, বিয়ের রাতে তাঁরা দীর্ঘ সময় আলাপ করেছেন।
তবে, মঙ্গলবার সকালে হঠাৎ সংগ্রামের শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই অপ্রত্যাশিত মৃত্যু গ্রামে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। একদল বাসিন্দা এটিকে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু বলে মনে করলেও অন্য পক্ষ এর পেছনে রহস্যের গন্ধ পাচ্ছে।
এদিকে, মৃত সংগ্রামের দূরবর্তী আত্মীয়রা, যাদের মধ্যে দিল্লিতে বসবাসকারী ভাইপোরাও রয়েছেন, তাঁরা অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত করে দিয়েছেন। তাঁরা দাবি করছেন, তাঁরা ঘটনাস্থলে না পৌঁছানো পর্যন্ত যেন মৃতদেহ দাহ করা না হয়। স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ময়নাতদন্ত বা পুলিশি তদন্তের নির্দেশ দেওয়া হয়নি। যদিও স্থানীয়ভাবে তদন্তের দাবি উঠেছে।

‘চীন থেকে কোনো কিছুই উড়োজাহাজে তোলা যাবে না।’ গতকাল শুক্রবার ট্রাম্পের প্রতিনিধিদল বেইজিং ত্যাগ করার সময় এই বার্তাটিই কঠোরভাবে কার্যকর করেন মার্কিন কর্মকর্তারা। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে প্রেস পাস থেকে শুরু করে বার্নার ফোনসহ চীন থেকে দেওয়া সব জিনিসপত্র সংগ্রহ করে আবর্জনার....
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে কাটানো সময়টা বিশ্ব রাজনীতির জন্য বেশ আলোচনারই বলা চলে। এর মধ্যে চিনপিং তাঁর ব্যক্তিগত বাগানে নিয়ে গেলেন ট্রাম্পকে। এই বিরল দৃশ্য আলোড়ন তুলেছে সবার মাঝেই। কারণ চীনের গণমাধ্যমে সি চিনপিংকে সাধারণত...
৪ ঘণ্টা আগে
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে সম্ভাব্য এই অভিযোগ কবে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
১৪ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দুই দিনের বৈঠক শেষে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীনতার পথে যাক।’
১৫ ঘণ্টা আগে