টানা দ্বিতীয় দিনের মতো গতকাল শুক্রবার রাতে ভারতের রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মেহরাউলি-গুড়গাঁও রোডে দিল্লির শেষ গ্রাম আয়ানগরে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে খবরটি জানান হয়েছে।
গত রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানী অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আইএমডি জানিয়েছে, লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৪, সফদরজংয়ে ৩.৬, রিজে ৩.৯ এবং পালামে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী এবং দেশের অন্যান্য অংশে ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লিগামী ১৮টি ট্রেন এক থেকে ছয় ঘণ্টা বিলম্বিত হয়েছে। ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের মতে, কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। ভারতের আবহাওয়া দপ্তরের মতে, দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরিতে ভোর সাড়ে ৫টায় সর্বোচ্চ দৃষ্টিসীমা ছিল ২০০ মিটার।
এদিকে, মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি বিমান বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে গুয়াহাটিতে বিমানটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।
ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় দিল্লির স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতি আগামী কয়েক দিন থাকবে বলে দেশটির আবহাওয়া অফিস বলেছে। শৈত্যপ্রবাহ কমার সম্ভাবনা কম থাকায় রাজধানীতে আগামী তিন দিনের জন্য আবহাওয়া বিভাগ হলুদ সতর্কতা জারি করেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে পূর্বাভাসে বলা হয়েছে।
আইএমডি বলেছে, পাঞ্জাব ও পূর্ব-উত্তর প্রদেশের কয়েকটি স্থানে ঘন থেকে খুব ঘন কুয়াশার খবর পাওয়া গেছে। হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার, আসাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশের কয়েকটি স্থানে ঘন কুয়াশা রেকর্ড করা হয়েছে৷ মাঝারি কুয়াশা ছিল রাজস্থান ও পশ্চিম-উত্তর প্রদেশের কয়েকটি জায়গায়।

চলতি মাসের শেষের দিকে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে নিজের অন্যতম বিশ্বস্ত এই উপদেষ্টাকে হারাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প..
১৮ মিনিট আগে
ইংলিশ চ্যানেলে নিষেধাজ্ঞা এড়িয়ে চলা রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা গুপ্ত বহরের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার ঘটনায় যুক্তরাজ্যের সঙ্গে মস্কোর উত্তেজনা বেড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো রুশ জাহাজ জব্দের পদক্ষেপ নিলে রাশিয়াও ‘সমুচিত জবাব’ দেবে।
২৬ মিনিট আগে
কোন দেশের কাছে কতটি পারমাণবিক অস্ত্র আছে—এটি বড় প্রশ্ন নয়। বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সংকট দেখা দিলে প্রথম কে এই অস্ত্রের ট্রিগারে চাপ দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ব্যবহারের পর আর কোনো যুদ্ধে এ অস্ত্র ব্যবহার হয়নি...
১ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের দাবিকৃত ইতুরুপ দ্বীপ সফর করেছেন। রুশ গণমাধ্যম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। হোক্কাইডো দ্বীপের কাছে কুরিল দ্বীপপুঞ্জের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই দ্বীপে পুতিনের সফরের এক দিন আগে রাশিয়া বড় ধরনের নৌ মহড়া চালায় এবং তাদের মিত্র উত্তর কোরিয়া...
৪ ঘণ্টা আগে