ভারতের বিহারে ভাগলপুরে গঙ্গার ওপর নির্মাণাধীন একটি সেতু ভেঙে পড়েছে। সেতু ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একদিকের চার-পাঁচটি পিলার ভেঙে পড়ে। তারপর সেতুর অনেকটা অংশ গঙ্গায় ভেঙে পড়ে যায়।
নির্মাণাধীন এই সেতু এর আগেও ভেঙেছিল। এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এই সেতু ভাঙল। ২০১৪ সালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই সেতুর কাজ শুরু করেছিলেন। খাগারিয়া ও সুলতানগঞ্জকে একত্র করেছে এই সেতু। ২০২০ সালে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল।
জেলা প্রশাসক সুব্রত কুমার সেন বলেন, ‘আমরা সেতু ভাঙার খবর পেয়েছি। সেতুটিতে কাজ হচ্ছিল। সেখানে চার-পাঁচটি পিলার ভেঙে পড়েছে।’
সুলতানগঞ্জের জেডিইউ বিধায়ক ললিত নারায়ণ মণ্ডল বলেছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে সেতুটির উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগে তা এইভাবে ভেঙে পড়ল। খুবই উদ্বেগজনক ঘটনা।
সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা ব্রিজ তৈরির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছেন। কেন এই ঘটনা ঘটল তা জানতে চেয়েছেন। তবে ব্রিজ ভাঙার ফলে কেউ মারা যাননি বা আহত হননি।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের ছাড়া হবে না।
এদিকে বিজেপির অভিযোগ, নীতীশ কুমারের আমলে বিহারে দুর্নীতির রমরমা। এই সেতু যে ভেঙে পড়ল, তার জন্যও দুর্নীতিই দায়ী। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার মতে, ‘এটা ছিল দুর্নীতির সেতু।’

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর রাতে তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লসকে (বর্তমান রাজা) ‘ভীষণ উচ্ছ্বসিত’ বা ‘লটারি জেতা মানুষের মতো’ শোনাচ্ছিল বলে দাবি করেছেন ডায়ানার ছোট ভাই চার্লস স্পেন্সার। তাঁর আসন্ন স্মৃতিকথা “Swan Song: Diana, My Sister”-এ এই দাবি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য ও ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৫ জন...
৬ ঘণ্টা আগে
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের শেষ দিকে দীর্ঘ কয়েক দশকের দায়িত্ব শেষে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদও ছাড়েন ৯৬ বছর বয়সী বাফেট।
৬ ঘণ্টা আগে
ইউরোপের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবে রাশিয়ায় সুইজারল্যান্ডের খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে ও ফ্রান্সের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আশানের (Auchan) সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
৭ ঘণ্টা আগে