
দিল্লির যন্তর মন্তরে গতকাল শনিবার হাজার হাজার মানুষ জড়ো হন। ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন হিসেবে শুরু হয়ে দ্রুত জেন-জি প্রজন্মের মধ্যে রাজনৈতিক আন্দোলনে রূপ নেওয়া ‘ককরোচ জনতা পার্টি–সিজেপি’ তাদের ২ কোটি ২০ লাখ ইনস্টাগ্রাম অনুসারীকে প্রথম অফলাইন বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানায়। বিক্ষোভে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, তার নেতৃত্বে সাম্প্রতিক সিবিএসই ও নিট পরীক্ষা ‘ব্যর্থতা’ বা বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। কড়া নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই বিক্ষোভটি আজ রোববারও চলমান। এই আন্দোলনে যোগ দিয়েছেন ভারতের বাস্তব দুনিয়ার ‘র্যাঞ্ছো’ হিসেবে পরিস্থিতি সোনাম ওয়াংচুক। র্যাঞ্ছো, ভারতীয় চলচ্চিত্র জগতের এক আলোচিত চরিত্র। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান অভিনীত চরিত্রটি আজও সাড়া ফেলে। অনেকেই বলেন, এই চরিত্রটি নির্মাণ করা হয়েছিল সোনাম ওয়াংচুককে মাথায় রেখেই।
সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে গতকাল শনিবারই ভারতে ফেরেন এবং বিমানবন্দরে অবতরণের সময় তিনি বলেন, তিনি ‘সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন।’ বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে—যাদের বড় অংশই শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী—দীপকে স্লোগান দেন, ‘দেশের যুবসমাজ আর ভয় পাবে না, তারা লড়বে। তেলাপোকাও ভয় পায় না, তারা কখনও মরে না।’
তিনি আরও বলেন, ‘চলুন তাদের বলি আমরা আর তাদের ভয়ের রাজনীতিতে ভয় পাব না...ধর্মের রাজনীতি বন্ধ করো! ‘হিন্দু-মুসলিম’ রাজনীতি বন্ধ করো!’ তাঁর বক্তব্যে উপস্থিতরা ‘বন্ধ করো’ স্লোগানে সাড়া দেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই দিপকের বরাত দিয়ে জানিয়েছে, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় এক মাস ধরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছি, কিন্তু তারা এতটাই লজ্জাহীন যে কোনো পদক্ষেপ না নিয়ে অন্য দিকে মনোযোগ দিচ্ছে, যেমন আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা এবং আমাদের পোস্ট মুছে ফেলা।’
সরকারের বিরুদ্ধে সিজেপির অভিযোগ, মোদি সরকার তাদের ক্রমবর্ধমান অনলাইন প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংগঠনটির দাবি, ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা বিজেপির চেয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ বেশি। এর অংশ হিসেবে ভারতে তাদের এক্স অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে। দিপকে আরও অভিযোগ করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছে। পাশাপাশি শাসক দলের কর্মকর্তারা দাবি করেছেন যে সিজেপির অধিকাংশ অনুসারী পাকিস্তান বা ভারতের বাইরে থেকে এসেছে, যা তিনি মিথ্যা বলে উল্লেখ করেন।
যন্তর মন্তরে সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে। বিক্ষোভকারীরা ‘গোদি মিডিয়া হায় হায়’ স্লোগান দেন, যা মূলধারার গণমাধ্যমের একাংশের সমালোচনা এবং প্রেস স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
পরে, শনিবার বিকেলে শিক্ষা সংস্কারক ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকও বিক্ষোভে যোগ দেন। তিনি এর আগে ঘোষণা করেছিলেন, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তিনি আন্দোলনে অংশ নেবেন।
সিজেপি এক্স পোস্টে জানায়, ‘ভারতের সংবিধানের পূর্ণ সমর্থনে, ককরোচরা যন্তর মন্তরে সকাল ১০টা থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমাদের প্রতিবাদ শুরু করবে। অভিজিত দিপকে যন্তর মন্তরের পথে আছেন।’
মাত্র ২১ দিন আগে, গত ১৬ মে সিজেপি প্রতিষ্ঠিত হয়। শুরুতে ডিজিটাল আন্দোলন হিসেবে জন্ম নেওয়া এই উদ্যোগ দ্রুতই বিস্তৃত হয়। শিক্ষাক্ষেত্র ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ, ক্লান্তি, সংশয় এবং চলমান রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে এটি ধীরে ধীরে একটি বৃহত্তর জন-আন্দোলনের রূপ নেয়।

যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা ইরানের সম্পদ গালফ দেশগুলোর ক্ষয়ক্ষতি পুনর্গঠন ও মেরামতের কাজে ব্যবহারের জন্য দেওয়ার চেষ্টা করবে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইরান কুয়েত ও বাহরাইনের ওপর একাধিক হামলা চালানোর পর এবং নতুন করে ড্রোন উৎক্ষেপণ করার ধারাবাহিকতার..
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর নতুন স্মৃতিকথা ‘View from the East Wing: A Memoir’—এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া একটি সাড়ে ৭ ক্যারেটের সিন্থেটিক হীরা নিয়ে হোয়াইট হাউসের ভেতরের অজানা এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
১ ঘণ্টা আগে
তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অভ্যন্তরীণ অসন্তোষ যখন ক্রমশ গভীর হচ্ছে, তখন দলনেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য ও জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধারে নতুন করে কৌশল সাজাচ্ছেন।
২ ঘণ্টা আগে
ভারত সরকার বাংলাদেশের কাছে ২ হাজার ৮৬০ জনের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ জানিয়েছে। নয়াদিল্লির দাবি, তাঁরা ‘বাংলাদেশের নাগরিক’ এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। নাগরিকত্ব নিশ্চিত হলে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
৫ ঘণ্টা আগে