
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার কাছাকাছি জিরানিয়া রেলওয়ে স্টেশনে ছয়জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন তৃতীয় লিঙ্গের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। অভিযানে সরকারি রেলওয়ে পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অন্য সংস্থাগুলো অংশ নেয়।
আটক ব্যক্তিরা প্রথমে নিজেদের সিপাইজলা জেলার বিশালগড়ের বাসিন্দা বলে দাবি করলেও পরে জেরার মুখে স্বীকার করেন, তাঁরা গত বুধবার বাংলাদেশ থেকে এসেছেন এবং ট্রেনে মুম্বাই যাওয়ার পরিকল্পনা করছিলেন।
আগরতলার সরকারি রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ তপস দাস বলেন, চারজন কিশোরগঞ্জের এবং বাকি দুজন নোয়াখালী জেলার বাসিন্দা। আমরা একটি মামলা করেছি। আরও কেউ জড়িত কিনা, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
কিছুদিন আগে চার বছরের এক শিশুসহ তিনজন বাংলাদেশি নাগরিককে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক করা হয়।
সম্প্রতি আগরতলা রেলওয়ে স্টেশন এবং ত্রিপুরার অন্যান্য স্থান থেকে ভারতে অনুপ্রবেশ করে অন্য অঞ্চলে যাওয়ার চেষ্টা করার সময় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্তের কিছু অংশ এখনো স্থানীয় বিরোধের কারণে সুরক্ষিত নয়।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিচ্ছে না আইসল্যান্ড। এমনকি যোগদানের বিষয়ে আলোচনা শুরুর জন্য সরকারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরইউভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
২৭ মিনিট আগে
আওয়ামী লীগ সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় (এফসিসি) ইউরোপ-এশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরিকল্পিত আন্তর্জাতিক সেমিনার শেষ মুহূর্তে বাতিল করেছে নয়াদিল্লি পুলিশ।
২ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মুসলিম ঐক্যের বিরুদ্ধে ‘সোর্ন এনিমি বা চির বা প্রকৃত শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি সমগ্র ইসলামী বিশ্বে আরও বেশি সংহতি, সহযোগিতা ও পারস্পরিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা তেল চুক্তিটি ২৫ বছর কার্যকর থাকবে। এই চুক্তির লক্ষ্য হলো দেশটির দৈনিক তেল উৎপাদন বাড়িয়ে ১৫ লাখ ব্যারেলের বেশি করা। গতকাল শনিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিটিভিকে দেওয়া বক্তব্যে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা....
২ ঘণ্টা আগে