ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় সভায় পদদলিত হয়ে মঙ্গলবার শতাধিক মানুষ নিহত হয়েছেন। নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মীয় গুরুর আহ্বানে ওই সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার নারী-পুরুষ। স্বঘোষিত ওই ধর্মগুরু নিজেকে হরির শিষ্য বলে পরিচয় দিতেন। এই পরিচয়ে উত্তর প্রদেশে তাঁর বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবেও পরিচয় দিতেন তিনি।
এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোলে বাবা প্রায় সময়ই অনুসারীদের কাছে ভারতের গোয়েন্দা শাখায় কাজ করেছেন বলে দাবি করতেন। ভক্তদের তিনি বলতেন, গোয়েন্দা সংস্থায় কাজ করা অবস্থায়ই তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছিলেন। এর ফলে ১৯৯০-এর দশকে তিনি গোয়েন্দা সংস্থার চাকরি থেকে ইস্তফা দেন।
উত্তর প্রদেশের ইটাহ জেলার বাহাদুর নাগরি গ্রামে জন্মগ্রহণ করেন নারায়ণ সরকার। সেখানেই প্রাথমিক পড়াশোনা শেষ করেন। তাঁর দাবি অনুযায়ী, কলেজে পড়াশোনা করা অবস্থায়ই তিনি গোয়েন্দা শাখায় কাজ শুরু করেছিলেন।
ধর্মীয় গুরু হিসেবে নারায়ণ সরকার হরির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আর তা হলো ভারতীয় অন্য গুরুদের মতো তিনি গেরুয়া পোশাক পরেন না। তিনি সাধারণত সাদা স্যুট এবং টাই পরতে পছন্দ করেন। মাঝে মাঝে কুর্তা-পায়জামাও পরেন।
ধর্মোপদেশের সময় ভক্তদের কাছে নারায়ণ সরকার প্রায় সময়ই উল্লেখ করেন—উপহার হিসেবে তাঁকে যেসব দান করা হয়, তার কোনো কিছুই নিজের জন্য রাখেন না। বরং এসবের পুরোটাই তিনি ভক্তদের জন্য ব্যয় করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার উত্তর প্রদেশের হাতরাস জেলার ফুলরাই গ্রামে নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবার সম্মানে আয়োজিত সৎসঙ্গে পদদলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। পুলিশ জানিয়েছে, যেখানে জমায়েতটি অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গাটি বিপুলসংখ্যক মানুষকে ঠাঁই দেওয়ার জন্য খুবই ছোট ছিল। পদদলিত হওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আয়োজকদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানা গেছে।

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় গত কয়েক দিনে অভিবাসীদের ব্যাপক ঢলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তারা আজ রোববার এ তথ্য জানিয়েছেন। এর আগে মরক্কো থেকে গত কয়েক দিনে প্রায় ৬০ হাজার মানুষ সাঁতরে বা সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ...
১ ঘণ্টা আগে
গ্রিসের রাজধানী এথেন্সে স্যুটকেসের ভেতর থেকে এক ব্রিটিশ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ২৬ বছর বয়সী এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যুবক হত্যার কথা স্বীকার করেছেন।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের বাইরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৭ জন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
উত্তর পাকিস্তানের বিশ্বের অন্যতম উচ্চতম শৃঙ্গ ‘ব্রড পিক’-এ তুষারধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন প্রখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা এবং তাঁর টিমের ৯ জন সদস্য। কয়েক দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর রোববার (২ আগস্ট) তাঁর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। আলপাইন ক্লাব অব পাকিস্তান এই তথ্য নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে