এবারের ‘হুইস্কিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’-এর সেরা পুরস্কার জিতে নিয়েছে ভারতের ইন্দ্রি দিওয়ালি কালেক্টরের ২০২৩ সংস্করণ। এই পুরস্কারকে দেশের জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।
আজ সোমবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার জয়ী ভারতীয় হুইস্কিটি স্কচ, বারবন, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ অনেক ব্র্যান্ডকেই টেক্কা দিয়ে প্রথম হয়েছে। গম ও বার্লি থেকে উৎপন্ন স্মোকি ফ্লেভারের ওই হুইস্কিটি ভারতের হারিয়ানা রাজ্যে অবস্থিত পিকাডিলি ডিসটিলারিজের একটি পণ্য। হুইস্কি শিল্পে এই কোম্পানি পণ্যের মান ধরে রাখার পাশাপাশি অনেক নতুনত্বের জন্ম দিচ্ছে।
ইন্দ্রি হুইস্কি ছয় সারি বার্লি এবং যমুনা নদী থেকে বরফগলা পরিষ্কার পানি দিয়ে তৈরি করা হয় এবং পরিশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতে তৈরি ঐতিহ্যবাহী একটি তামার পাত্রে পাতিত হয়। এর অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে—ধোঁয়া, মিছরিযুক্ত শুকনো ফল, টোস্ট করা বাদাম, হালকা মসলা, ওক এবং বিটারসুইট চকলেট।
আগামী নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশে ইন্দ্রি হুইস্কি পাওয়া যাবে। পানীয়টি ইতিমধ্যেই ভারতের ১৯টি রাজ্য এবং ১৭টি দেশে পাওয়া যাচ্ছে।
দ্য হুইস্কিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস প্রতিবছরই অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে বিশ্বের নামকরা পানীয় কোম্পানিগুলো তাদের নিত্যনতুন পণ্য নিয়ে আসে। পরে মোট নম্বর ১০০ ধরে সুগন্ধ, স্বাদ ও ফিনিশের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পানীয়গুলোর রেটিং করা হয়।

নেপাল-তিব্বত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং শত শত পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনায় নেপাল ভ্রমণের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তে সৃষ্ট আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগের একদিন পর আজ বৃহস্পতিবার নেপাল পুলিশের এক হালনাগাদ তথ্যে এই প্রাণহানির খবর নিশ্চিত করা হয়...
১ ঘণ্টা আগে
চীনের তিব্বত অঞ্চলের গ্যিরং সীমান্ত দিয়ে নেপালে যাওয়ার পরিকল্পনা করেছিল একদল পর্যটক। তবে শেষ মুহূর্তের সিদ্ধান্তে ভয়াবহ বন্যা ও কাদাধসের কবল থেকে তাঁরা রক্ষা পেয়েছেন। দলের চীনা ট্যুর গাইড মু ঘটনাটিকে...
১ ঘণ্টা আগে
নেপাল ও চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩২ জন নিহত হয়েছেন। এখনো প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন, যাঁদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ভারত, নেপাল, চীনসহ বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রী...
২ ঘণ্টা আগে