
ছেলের জন্মদিনের উপহার নিয়ে ঝগড়ার পর স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে দিল্লির এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাতির জন্মদিন পালন করতে মেয়ের বাড়িতে এসেছিলেন কুসুম সিনহা (৬৩)। জন্মদিনের অনুষ্ঠান চলার সময় উপহার নিয়ে তাঁর কন্যা প্রিয়া সেহগাল (৩৪) ও তাঁর স্বামী যোগেশের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মেটাতে কুসুম প্রিয়ার বাড়িতেই থেকে যান। তারপর ঘটে এ ঘটনা।
পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে কেএনকে মার্গ থানায় ফোন করে এক ব্যক্তি জানান, রোহিনীর সেক্টর-১৭-এ তাঁর মা ও বোনকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুসুম ও তাঁর মেয়ে প্রিয়ার মরদেহ উদ্ধার করে। কলটি করেছিলেন কুসুম সিনহার ছেলে মেঘ সিনহা (৩০)।
পুলিশকে মেঘ সিনহা জানান, গত ২৮ আগস্ট তাঁর মা প্রিয়ার বাড়িতে গিয়েছিলেন নাতি চিরাগের জন্মদিন পালন করতে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, জন্মদিনের অনুষ্ঠানের সময় উপহার নিয়ে প্রিয়া ও তাঁর স্বামী যোগেশের মধ্যে ঝগড়া হয়। পরে পরিস্থিতি সামাল দিতে কুসুম মেয়ের বাড়িতেই থেকে যান।
পুলিশ জানায়, গতকাল ৩০ আগস্ট যখন ছেলে মেঘ সিনহা তাঁর মাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কোনো সাড়া পাননি। এরপর তিনি প্রিয়ার বাড়িতে এসে দেখেন ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ এবং দরজার কাছে রক্তের দাগ দেখা যাচ্ছে।
তিনি সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যদের খবর দেন এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘরে রক্তের স্রোতের মধ্যে পড়ে থাকতে দেখা যায় তাঁর মা ও বোনকে। অভিযোগ করা হয়, প্রিয়ার স্বামী যোগেশ সেহগাল তাঁর মা ও বোনকে হত্যা করে সন্তানদের নিয়ে পালিয়ে গেছেন।
যোগেশ কোনো কাজকর্ম করতেন না বলে জানান মেঘ সিনহা।
প্রিয়ার আরেক ভাই হিমালয় পিটিআইকে বলেন, ‘মা আমার বোনের বাড়িতে গিয়েছিলেন। বলেছিলেন এক দিন থেকেই চলে আসবেন। পরে ফোন দিলে জানান বোন আর দুলাভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। সেটা মিটিয়ে দিয়ে ফিরবেন। কিন্তু আর ফেরেননি। পরদিন সকাল থেকে আমরা বারবার ফোন করি সকাল ১১ টা, ১১টা ৩০ মিনিট এবং আবার দুপুর ১২টায় কিন্তু মা বা বোন, কেউই ফোন ধরেনি। তখন ভেবেছিলাম হয়তো ঘুমাচ্ছে। দুপুরের পর আমরা সিদ্ধান্ত নিই, গিয়ে দেখে আসব। যখন বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ি, তখন তালায় রক্তের দাগ দেখতে পাই।’
তিনি আরও বলেন, ‘ভেতরে গিয়ে দেখি মা আর প্রিয়া পড়ে আছে। চারদিকে রক্ত। আমরা সাড়ে ৩টার দিকে সেখানে গিয়েছিলাম। আমার দুলাভাই তাঁদের খুন করে সন্তানদের নিয়ে পালিয়েছে।’
হিমালয় আরও বলেন, ‘এ রকম কে করে? স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, ওদের তো বিয়ে হয়েছে ১৭ বছর। কিন্তু স্ত্রী আর শাশুড়িকে এভাবে খুন করা, এটা কীভাবে পারল!’
যোগেশকে গ্রেপ্তার করেছে কেএনকে মার্গ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাপড় ও একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ। এগুলো হত্যায় ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করছে তারা। অপরাধ তদন্ত দল ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ মনে করছে, এ ঘটনার পেছনে পারিবারিক দ্বন্দ্বই প্রধান কারণ।

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন...
৯ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
১১ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
১১ ঘণ্টা আগে