
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে জীবন্ত পুঁতে ফেলা সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ২০ দিন বয়সী শিশুটির এখন মুমূর্ষু অবস্থা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একজন রাখাল ছাগল চরাতে গিয়ে মাটির স্তূপের নিচ থেকে ক্ষীণ কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে দেখেন, মাটির ভেতর থেকে একটি ছোট্ট হাত বেরিয়ে আছে। তিনি গ্রামবাসীকে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে।
শিশুটি এখন শাহজাহানপুর জেলার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. রাজেশ কুমার বিবিসিকে জানিয়েছেন, শিশুটিকে গত সোমবার হাসপাতালে আনা হয়। তার মুখ ও নাকের মধ্যে কাদা ঢুকে যাওয়ায় শ্বাসকষ্টে ভুগছিল। ড. কুমার বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল, তার শরীরে হাইপোক্সিয়া বা অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল। তাকে পোকামাকড় ও কোনো পশু কামড়েছিল।’
ড. কুমার আরও বলেন, ‘২৪ ঘণ্টা পর তার অবস্থার সামান্য উন্নতি দেখা গেলেও পরে আবার খারাপ হয়েছে। তার শরীরে সংক্রমণ দেখা দিয়েছে।’ তাঁর ধারণা, শিশুটিকে দ্রুতই খুঁজে পাওয়া গিয়েছিল, কারণ ক্ষতগুলো তাজা ছিল।
চিকিৎসকদের একটি দল, যার মধ্যে একজন প্লাস্টিক সার্জনও আছেন, শিশুটির চিকিৎসা করছেন, তাঁরা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ‘রোগের লক্ষণ গুরুতর, কিন্তু আমরা তাকে বাঁচানোর জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।’ বলেন ড. কুমার।
পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে, তবে এখনো পর্যন্ত কোনো হদিস মেলেনি। রাজ্য শিশু সহায়তাকে এ বিষয়ে জানানো হয়েছে।
ভারতে এমন ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ সালে বিবিসি একটি অকালজাত নবজাতকের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল, যাকে একটি মাটির হাঁড়িতে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলা হয়েছিল। কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর চিকিৎসকেরা জানিয়েছিলেন, সে সুস্থ হয়ে উঠেছে।
লিঙ্গবৈষম্যের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ দেশগুলোর মধ্যে ভারত একটি। ভারতের নারীরা সারা জীবন সামাজিক বৈষম্যের শিকার হন এবং বিশেষত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কন্যাশিশুদের আর্থিক বোঝা হিসেবে দেখা হয়।
ছেলেসন্তানের প্রতি ঐতিহ্যবাহী পক্ষপাতের কারণে ভারতে বছরের পর বছর ধরে লাখ লাখ কন্যাভ্রূণ হত্যা এবং শিশুমৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে। অবৈধ লিঙ্গ নির্ধারণ ক্লিনিকের সহায়তায় বেশির ভাগ অবাঞ্ছিত কন্যাভ্রূণ গর্ভপাত করা হয়। এর পরও জন্মের পর শিশুকন্যাদের হত্যা করার ঘটনাও বিরল নয়।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে