
বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগের পুনরাবৃত্তি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দল ঝাড়খণ্ড রাজ্যে সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উল্টো করে ঝোলানোর’ হুমকি দিয়েছেন এই বিজেপি নেতা।
রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার সাঁওতাল পরগনায় আয়োজিত সমাবেশে এই হুমকি দেন অমিত শাহ।
বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ‘পরিবর্তন যাত্রা’ আগামী ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি গ্রামে গিয়ে পরিবর্তনের বার্তা দেবে।
পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বদলানো নয়, এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়...এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দুর্নীতি দমন করতে পারে এমন একটি সরকার আনার জন্য পরিবর্তন করতে হবে।’
অমিত শাহ বলেন, ‘আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব।’
লোকসভা নির্বাচনের আগেও বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে।
অমিত শাহ বলেন, এই জমি আদিবাসীদের। কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীর সংখ্যা ৪৪ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে এসেছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোটব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে।
পাকুড় জেলায় ‘হিন্দুরা ঝাড়খণ্ড ছাড়ো’ স্লোগান তোলা হচ্ছে দাবি করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ তদন্তে ঝাড়খণ্ড হাইকোর্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই তদন্তের জন্য ঝাড়খণ্ড সরকারের সহায়তায় কেন্দ্র থেকে শিগগির কমিটি গঠন করা হবে।

বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ‘উসকানিমূলক ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী অভিযোগ করেছেন...
১ ঘণ্টা আগে
এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির (এএ) অভিযান আরও তীব্র হয়েছে। সশস্ত্র এই জাতিগত গোষ্ঠীটি দাবি করেছে, তারা পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
৪ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন অস্ত্রমানের (উইপন গ্রেড) পারমাণবিক উপাদান উৎপাদনকারী প্ল্যান্ট বা কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, তাঁর দেশ পারমাণবিক শক্তিকে (অস্ত্র) ‘জ্যামিতিক হারে’ বৃদ্ধি করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)...
৬ ঘণ্টা আগে