
পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি সরকার গঠনের প্রস্তুতি শুরু হতেই প্রশাসনিক স্তরে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে নিযুক্ত সমস্ত অবসরপ্রাপ্ত আমলা ও কর্মকর্তাদের দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লোকভবন থেকে আসা নির্দেশের পর আজ বুধবার থেকেই তাঁদের অফিসে না আসার জন্য মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
রাজ্যের বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা প্রতিটি দপ্তরের সচিবদের এই নির্দেশিকা পৌঁছে দিয়েছেন। জানা গেছে, নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কার্যকর থাকবে। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে উপদেষ্টা হিসেবে কর্মরত অনেক অবসরপ্রাপ্ত আমলা পদত্যাগ করেছেন এবং তাঁদের জন্য বরাদ্দ সরকারি আবাসনও ছেড়ে দিতে শুরু করেছেন।
গতকাল মঙ্গলবার মুখ্য সচিবের পক্ষ থেকে সমস্ত বিভাগীয় সচিবকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র ও ফাইল যাতে কোনোভাবেই বাইরে না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষ করে আর্থিক উপদেষ্টাদের সক্রিয় ভূমিকা পালন করতে এবং ফাইলের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো নথির অপব্যবহার না হয়।
গত সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা গেছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয়ী হয়ে ক্ষমতা হারিয়েছে। সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।
আগামী ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠিত হতে যাচ্ছে। কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি এখন তুঙ্গে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে জল্পনা থাকলেও প্রশাসনিক স্তরে শুদ্ধিকরণ প্রক্রিয়া ইতিমধ্যে গতি পেয়েছে।

প্রতিদিন সকালে ১৩ বছর বয়সী জানা আল-মাতুক একাই ঘুম থেকে ওঠে। নিজের নাশতা নিজেই তৈরি করে, নিজেই কাপড় ধোয় পরিষ্কার করে এবং স্কুলের জন্য প্রস্তুত হয়। কিছুদিন আগেও এসব ছোটখাটো কাজ তার মা করে দিতেন। কিন্তু ইসরায়েলি এক সর্বগ্রাসী হামলার পর সব বদলে গেছে।
৫ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল রোববার জানিয়েছেন, গাজা উপত্যকা থেকে ঘুড়ি ওড়ানোর ঘটনার পর তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) বড় ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ‘না যুদ্ধ, না শান্তি’ এমন পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার জন্য এটিই সবচেয়ে ভালো উপায়। গতকাল রোববার ভোরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন...
১ ঘণ্টা আগে
গিনির রাজধানী কোনাক্রির সবচেয়ে বড় বর্জ্য ফেলার স্থানে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার রাতভর ভারী বৃষ্টির পর বিবেসিয়া...
১ ঘণ্টা আগে