আবারও মসজিদ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত। সোমবার উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আদালতের নির্দেশে মসজিদটি সিলগালা করে দেওয়া হয়েছে। মসজিদের আশপাশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদের নিরাপত্তায় দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।
হিন্দুত্ববাদীদের দাবি জ্ঞানবাপী মসজিদ যে জমিতে গড়ে উঠেছে, তা প্রকৃতপক্ষে হিন্দুদের। হিন্দুদের জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক। মুঘল সম্রাট আওরঙ্গজেব দুই হাজার বছরের পুরোনো কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে সেখানে মসজিদ গড়ে তুলেছিলেন বলেও দাবি হিন্দুত্ববাদীদের। সেই দাবির পরিপ্রেক্ষিতেই সেখানে ‘হিন্দুত্বের নিদর্শন’ খুঁজতে প্রত্নতাত্ত্বিক সমীক্ষার দাবিতে আরজি জানানো হয় আদালতে।
এদিকে, সোমবার সকালে মসজিদের পুকুরে একটি শিবলিঙ্গ পাওয়ার দাবি করে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী। আদালতে আরজি জানানো পক্ষের আইনজীবী নন্দন চতুর্বেদী শিবলিঙ্গ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ওই পুকুরটি মসজিদটিতে নামাজ পড়তে আসা লোকেরা অজুর জন্য ব্যবহার করতেন। তবে, মুসলমানদের দাবি, প্রাপ্ত নিদর্শনটি শিবলিঙ্গ নয়, সেটি একটি ফোয়ারা।
অন্য দিকে, জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে সেগুলো পূজা করার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন আবেদন করেন পাঁচ মহিলা। তার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারানসির জেলা আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করার নির্দেশ দেয়। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক সমীক্ষা চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

বিশ্বজুড়ে লেখক ও শিল্পীদের লক্ষ্য করে প্রতারণার নতুন কৌশল হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। খ্যাতিমান লেখক, প্রকাশক বা সাহিত্য এজেন্ট সেজে তারা উদীয়মান লেখকদের সঙ্গে যোগাযোগ করছে এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পর অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার একটি মালবাহী জাহাজ রহস্যজনক বিস্ফোরণের পর ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার উদ্দেশে সাবমেরিনে ব্যবহৃত দুটি পারমাণবিক রিঅ্যাক্টরের যন্ত্র
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রকাশিত গোপন ইউএফও নথি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে একটি রহস্যময় ‘আট কোনা’ উড়ন্ত বস্তুর ভিডিওকে ঘিরে ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে ইতিবাচ
৭ ঘণ্টা আগে