বিজেপিরর এক নেতার মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন গুজরাটের একটি আদালত। আজ বৃহস্পতিবার এই কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
তবে এই মামলায় রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে রায়ের বিরুদ্ধে তাঁকে উচ্চ আদালতে আপিল করতে হবে। তা না হলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।
এনডিটিভি জানিয়েছে, এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য গতকালই গুজরাটের সুরাটে পৌঁছেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা করার সময় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ‘সব চোরের উপাধি কীভাবে মোদি হয়!’ তাঁর এ মন্তব্যের পর বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মামলা করেন।
রাহুল গান্ধীর আইনজীবী কিরিট পানওয়ালা বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এইচ ভার্মার আদালত গত সপ্তাহে উভয় পক্ষের চূড়ান্ত যুক্তি শুনানি শেষ করেন এবং রায় ঘোষণার জন্য ২৩ মার্চ ধার্য করেন।
রায় ঘোষণার পর প্রবীণ কংগ্রেস নেতা ও বিধায়ক অর্জুন মোধওয়াদিয়া বলেন, ‘সত্যের পরীক্ষা করা হয় এবং হয়রানি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সত্য একাই জয়ী হয়। রাহুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, কিন্তু তিনি এসব থেকে বেরিয়ে আসবেন। আমরা ন্যায়বিচার পাব।’
রাহুল গান্ধী তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য ২০২১ সালের অক্টোবরে এই মামলায় সুরাট আদালতে সর্বশেষ হাজির হয়েছিলেন। রাহুল গান্ধীর আইনজীবী বলেছেন, এ মামলায় আদালতের কার্যক্রম শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল। পূর্ণেশ মোদী নয়, বরং এই মামলার প্রধান অভিযোগকারী হওয়া উচিত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ তাঁকে উদ্দেশ্য করেই রাহুল গান্ধী বক্তৃতা দিয়েছিলেন।
ভূপেন্দ্র প্যাটেল সরকারের প্রথম মেয়াদে মন্ত্রী ছিলেন পূর্ণেশ মোদি। ডিসেম্বরের নির্বাচনে তিনি সুরাট পশ্চিম বিধানসভা আসন থেকে পুনরায় নির্বাচিত হন।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৭ ঘণ্টা আগে