ভারতীয় বিলিয়নিয়ার গৌতম সিংঘানিয়া আজ সোমবার স্ত্রী নওয়াজ মোদির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন—তাঁরা দুজন আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৫৮ বছর বয়সী গৌতম ১৯৯৯ সালে আইন বিশেষজ্ঞ নাদার মোদির কন্যা নওয়াজকে বিয়ে করেছিলেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সটাইল থেকে শুরু করে আবাসন কোম্পানি রেমন্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম বিচ্ছেদের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যক্সে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘এই দীপাবলি অতীতের মতো হবে না। আমি বিশ্বাস করি—নওয়াজ এবং আমি এখান থেকে ভিন্ন পথ অনুসরণ করব।’
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে বিয়ের সময় গৌতমের বয়স ছিল ৩৫ বছর আর নওয়াজ ছিলেন ২৯ বছর বয়সী। তবে বিয়ের আগে আরও অন্তত ৮ বছর একসঙ্গে ছিলেন তারা। বিচ্ছেদের ঘোষণায় তাই ৩২ বছর একসঙ্গে থাকার বিষয়টিকে উল্লেখ করেন গৌতম। তবে বিচ্ছেদের পর তাঁদের দুই সন্তানের ভাগ্যে কী ঘটবে সেই বিষয়ে কোনো কিছু জানাননি তিনি।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে গৌতম লিখেছেন, ‘অনুগ্রহ করে ব্যক্তিগত এই সিদ্ধান্তকে সম্মান করুন এবং দয়া করে আমাদের সম্পর্কের সব দিক মীমাংসা করার সুযোগ দিন। এই সময়ে সমগ্র পরিবারের জন্য আপনাদের শুভকামনা চাই।’
কয়েক বছর আগে বাবা বিজয়পত সিংঘানিয়ার সঙ্গে বিবাদের জের ধরে খবরের শিরোনাম হয়েছিলেন গৌতম। মূলত বিজয়পত সিংঘানিয়াই রেমন্ড গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা একসময় ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে একটি জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড এবং টেক্সটাইল হিসেবে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে পুত্র গৌতমও বিভিন্ন সেক্টর বাড়িয়ে গ্রুপটিকে আরও বহুমুখী করে তোলেন। বাবার মতো তিনিও বিখ্যাত বিমানচালক ছিলেন। বিনা মূল্যে বাণিজ্যিক বিমান ওড়ানো ছাড়াও দুঃসাহসিক নানা অভিযানেও নিজের নাম লিখিয়েছিলেন গৌতম।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও আলোচনার টেবিলে।
১৫ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১১ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে