
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৪ ও ১৫ জুলাই তাঁদের আটক করা হয়। এ ঘটনার পর ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে এই জেলেদের নিরাপদে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে ঢাকার কাছে দ্রুত ও নিরাপদে তাঁদের ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকাল শুক্রবার ভারত সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, গত ১৪ ও ১৫ জুলাইয়ের মাঝরাতে দুটি ভারতীয় মাছ ধরার ট্রলারসহ এই জেলেদের আটক করা হয়। ঘটনার খবর পাওয়ার পরপরই ঢাকায় ভারতীয় হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং আটক জেলেদের সঙ্গে কনস্যুলার পর্যায়ে সাক্ষাতের আবেদন জানায়।
সূত্র বলেছে, ‘জেলেদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের জন্য আমরা বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি, যাতে ট্রলারসহ তাঁদের ফেরত আনা যায়।’ সূত্র আরও জানায়, আটক জেলেরা দুটি ভারতীয় মাছ ধরার ট্রলার—এফবি ঝড় ও এফবি মা মঙ্গল চণ্ডীতে করে মোংলার কাছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল বলে অভিযোগ।
বাংলাদেশি কর্তৃপক্ষের দাবি, এই ভারতীয় নাগরিকেরা আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে এবং সেখানে মাছ ধরছিল। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।
গত বছরের আগস্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে বড় ধরনের অবনতি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
১০ ঘণ্টা আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
১১ ঘণ্টা আগে
বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কাক্করের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানহানিকর বক্তব্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সম্পত্তি নিয়ে একটি পুরোনো মামলার শুনানিতে আদালত এই রায়...
১৪ ঘণ্টা আগে
চীনের এই জনসংখ্যার সংকট এখন ‘গাণিতিকভাবে অপরিবর্তনশীল’ এবং এটি সময়ের ব্যবধানে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভোক্তা বাজার এবং বিশ্বমঞ্চে পরাশক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেবে...
১৪ ঘণ্টা আগে