
ভারতের বেঙ্গালুরুতে নিজ বাড়িতে ২৭ বছর বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দেখে আত্মহত্যা মনে হলেও শিল্পা নামের ওই নারীর পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর সময় শিল্পা গর্ভবতী ছিলেন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণ নামের এক ব্যক্তির সঙ্গে তিন বছর আগে শিল্পার বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। বিয়ের সময় শিল্পা ও তাঁর পরিবার জানত, প্রবীণ পেশায় একজন প্রকৌশলী। কিন্তু বিয়ের পরপরই তিনি ওই চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় ফুচকা বিক্রি শুরু করেন।
শিল্পার পরিবারের অভিযোগ—ছয় মাস আগে ওই ফুচকার ব্যবসার জন্য শিল্পার পরিবারের কাছে পাঁচ লাখ রুপি দাবি করেন প্রবীণ। তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা না দিতে পারায় শিল্পাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে প্রবীণ ও তাঁর পরিবার। এবারই প্রথম নয়, প্রায়ই অর্থের জন্য শিল্পাকে চাপ দেওয়া হতো বলে জানায় তাঁর পরিবার।
প্রবীণ ও তাঁর পরিবারের এ ধরনের আচরণ দেখে প্রবীণ কখনো প্রকৌশলী ছিল কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে শিল্পার পরিবারে সদস্যদের মধ্যে। বিয়ের আগে শিল্পা একটি আইটি ফার্মে চাকরিরত ছিলেন বলে জানায় তাঁর পরিবার।
প্রবীণের পরিবার শিল্পাকে তাঁর গায়ের রঙের জন্য অপমানজনক কথা শোনাত বলেও অভিযোগ উঠছে। শিল্পার স্বজনেরা বলছেন, তাঁর শাশুড়ি তাঁকে প্রায়ই বলতেন, ‘তুমি কালো। আমাদের ছেলে এর চেয়ে অনেক বেশি সুন্দরী মেয়ে পেতে পারত। তুমি ওকে ছেড়ে দাও। আমরা তোমার চেয়ে ভালো বউ খুঁজে আনব।’ শিল্পার পরিবারের দাবি—যদি শিল্পা আত্মহত্যাই করে থাকে, তাহলে প্রবীণ ও তাঁর পরিবারের এমন অপমানজনক কথাবার্তা ও নির্যাতনই এর জন্য দায়ী।
শিল্পার চাচা চান্নাবশ্যের অভিযোগ, শিল্পা আত্মহত্যা করেননি, তাঁকে হত্যাই করা হয়েছে। তিনি বলেন, ‘শিল্পা আর প্রবীণ তিন বছর ধরে সংসার করছে। তাদের একটা ছেলে আছে। শিল্পা আবারও সন্তানসম্ভবা হয়েছিল। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাঁটি ছিল। কিন্তু তা নিয়ে আলাপ-আলোচনা করে আমরা সমাধান করেছিলাম। শিল্পা বাড়ি চলে এসেছিল। আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানের পর তাকে আমরা আবার শ্বশুরবাড়ি পাঠাই। যদি তারা শিল্পাকে আর গ্রহণ করবেই না, তাহলে তখন কেন ফেরত পাঠাল না?’
চান্নাবশ্যের আরও বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) শহরের বাইরে যাবে বলে বাড়ি থেকে বের হয় প্রবীণ। তারপর বিকেলে আমরা জানতে পারি, শিল্পা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা গিয়ে তার মরদেহের নিচে কোনো চেয়ার বা এ ধরনের কিছু দেখতে পাইনি। আর শিল্পা এত লম্বা নয় যে সে ফ্যানের কাছে পৌঁছাতে পারবে। প্রবীণই ওকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পালিয়ে গেছে।’
শিল্পার পরিবার জানায়, তারা বাড়ি বিক্রি করে ৪০ লাখ রুপি খরচ করে মেয়েকে বিয়ে দিয়েছিল। এরপর তাদের চিট ফান্ডে থাকা আরও ১০ লাখ রুপিও প্রবীণকে দিতে হয়েছে বলে জানায় তারা।
শিল্পার পরিবারের ভাষ্য, মূলত তাঁর চাকরি দেখে তারা প্রবীণকে বিশ্বাস করেছিল। কিন্তু বিয়ের পর দেখা গেল, তিনি ফুচকা বিক্রি করেন। তাদের অভিযোগ, মিথ্যা বলে বিয়ে করেছেন প্রবীণ।
এ ঘটনায় যৌতুকের জন্য নির্যাতন ও অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আমরা যৌতুকের কারণে মৃত্যুর মামলা নথিভুক্ত করেছি। আমরা স্বামী প্রবীণকে জিজ্ঞাসাবাদ করছি এবং অভিযোগগুলোর সত্যতা যাচাই করার চেষ্টা চলছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের দাবিকৃত ইতুরুপ দ্বীপ সফর করেছেন। রুশ গণমাধ্যম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। হোক্কাইডো দ্বীপের কাছে কুরিল দ্বীপপুঞ্জের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই দ্বীপে পুতিনের সফরের এক দিন আগে রাশিয়া বড় ধরনের নৌ মহড়া চালায় এবং তাদের মিত্র উত্তর কোরিয়া...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব পালন করা সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট তিনি। তাঁর চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্প ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী। তবে এই বক্তব্যের সত্যতা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই।
৪ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৪৯৪ জন এবং এখনও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া এই তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৯ জন তরুণ ফিলিস্তিনি নারী ও পুরুষ আটক রয়েছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনের প্রধান রাইদ আবু আল-হুমুস এই তথ্য জানান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
৫ ঘণ্টা আগে