
এবার ভারতের অন্ধ্র প্রদেশে অবস্থিত পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহের নামে থাকা একটি টাওয়ারের নাম পরিবর্তনের দাবি উঠেছে। রাজ্যের গুন্টুর শহরের মহাত্মা গান্ধী রোডে শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত জিন্নাহ টাওয়ারের নাম পরিবর্তনের দাবি করেছে বিজেপি ও অন্যান্য হিন্দুসংগঠনের নেতারা। মঙ্গলবার তাঁরা এই দাবি করেন।
তাঁদের দাবি, এটি কি পাকিস্তান নাকি ভারত? যদি ভারত হয় তবে পাকিস্তানের জাতির জনক জিন্নাহর নামের পরিবর্তে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে নতুন করে নামকরণ করতে হবে।
তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ঐতিহাসিক স্থাপত্যের নাম পরিবর্তন অপ্রয়োজনীয়।’ তবে মুখ্যমন্ত্রীর এমন অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে বিজেপি। বিক্ষোভ মিছিল জিন্নাহ টাওয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় পুলিশ তাদের বাধা দেয়। এরই মধ্যে, পুলিশ আন্দোলনকারীদের মধ্য থেকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধরসহ আরও অনেককেই গ্রেপ্তার করেছেন।
ভারতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বেশ কিছু ঐতিহাসিক স্থান ও স্থাপত্যের নাম পরিবর্তন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। যেমন মোগলসরাই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশন। বাবরি মসজিদের জায়গায় তৈরি হচ্ছে রামমন্দির। জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করে মামলা চলছে।
এদিকে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে আটক উত্তর প্রদেশের হপুরের নবাবকে অভিনব শর্তে জামিন দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। তাঁর নির্দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে এক সপ্তাহ ধরে হপুরের নবাবকে জনসাধারণের মধ্যে পানি ও শরবত বিলি করতে হবে। তবে জামিন পেলেও মামলাকে প্রভাবিত করতে পারে এমন কাজ করা চলবে না।

অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
২০ মিনিট আগে
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে টাইফুন মেসাকের প্রভাবে সৃষ্ট বন্যা ও বাঁধ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৯ জন। স্থানীয় প্রশাসন ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বরং ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি যুদ্ধ আরও জোরদার করার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন ঘনিষ্ঠ তিনটি সূত্র।
৩ ঘণ্টা আগে
তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরে নিজের লাগেজ খুলে কিছুটা বিস্মিত হন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। কারণ, তাঁর ব্যাগে ছিল একটি হ্যান্ডগান ও আসল গুলি। গত বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে বিদায় উপহার হিসেবে অংশ নেওয়া...
৪ ঘণ্টা আগে