
হঠাৎ আজ বৃহস্পতিবার বিধানসভার এমপি পদ থেকে পদত্যাগ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের স্ত্রী কৃষ্ণ কুমারী রাই। এক দিন আগেই তিনি এমএলএ হিসেবে শপথ নিয়েছিলেন। কৃষ্ণ কুমারীর এমন পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করলেও প্রাথমিকভাবে এটির কারণ জানা যায়নি।
কৃষ্ণ কুমারী রাইয়ের আকস্মিক পদত্যাগকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত সিকিমের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে প্রেম সিং তামাংয়ের নেতৃত্বাধীন আঞ্চলিক দল ‘সিকিম ক্রান্তিকারী মোর্চা’ (এসকেএম)। রাজ্য সভার ৩২টি আসনের ৩১টি আসনেই জয় পায় দলটি।
এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রেম সিং তামাংয়ের স্ত্রী কৃষ্ণ কুমারী রাই। রাজ্যের নামচি-সিংঘিথাং আসন থেকে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী বিমল রাইকে ৫ হাজার ৩০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
জানা গেছে, কৃষ্ণ কুমারী রাই যখন পদত্যাগ করলেন তখন অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসা পেমা খান্ডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওই রাজ্যে অবস্থান করছিলেন প্রেম সিং তামাং।
কৃষ্ণ কুমারীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন সিকিম বিধানসভার নবনির্বাচিত স্পিকার মিংমা নরবু শেরপা। এই পদত্যাগের ফলে রাজ্যের নামচি-সিংঘিথাং আসনটি আবারও খালি হয়ে গেছে।

হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের কাছে ট্যাংক, রাইফেল ও রকেটের ছবি এঁকে চিঠি লিখেছিল তাঁর ১০ বছর বয়সী ছেলে ইব্রাহিম সিনওয়ার। চিঠিতে ইহুদিদের হত্যার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল ইব্রাহিম।
২০ মিনিট আগে
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুল ভবন ধসে অন্তত ৩৩ শিক্ষার্থী ও এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ভবনের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত চাপ এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে এ প্রাণহানির সম্ভাব্য কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্
২ ঘণ্টা আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
৩ ঘণ্টা আগে