
ভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
পুলিশের তথ্যমতে, নিহত তরুণী কুমারী সহোদর ওরফে পুট্টির বয়স ১৮ বছর। বিশাল নামে গারউথারই এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পুট্টির। কিন্তু তা মেনে নেয়নি তার পরিবার। তার জন্য অন্যত্র পাত্র দেখছিল পরিবার। সম্প্রতি এক পাত্রকে পছন্দ হয় তাদের। কিন্তু পুট্টি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। তারপর গত পরশু সকালে রাখি বন্ধনের আনুষ্ঠানিকতাও করা হয় তাদের বাড়িতে। ভাইয়ের হাতে রাখি পড়িয়ে নিজের ‘রক্ষাকর্তা’ হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানায় পুট্টি। আর তারপরই বোনকে হত্যা করে অরবিন্দ।
ুলিশ সূত্রে জানা গেছে, চার মাস আগে বিশালের সঙ্গে পালিয়ে গিয়েছিল পুট্টি। পরে, পরিবারের অনুরোধে আবার ফিরে আসে তারা। তখন উভয় পরিবারের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু সম্প্রতি তারা আবার মেলামেশা শুরু করে। এতে পুনে থেকে সদ্য গ্রামে ফেরা পুট্টির ভাই অরবিন্দ ক্ষুব্ধ হয়। সে তার বন্ধু প্রকাশ প্রজাপতির সঙ্গে মিলে তাদের দুজনকে হত্যার পরিকল্পনা করে।
পুলিশের তদন্তে বেরিয়ে আসে, গত ৭ আগস্ট অরবিন্দ এবং প্রকাশ বিশালকে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তাকে খুন করে। বিশালের বাবা হলকেরামের অভিযোগের ভিত্তিতে পুলিশ অরবিন্দ ও প্রকাশের বিরুদ্ধে মামলা করে।
এরপর, শনিবার রাখি বন্ধন উৎসবের পর অরবিন্দ পুট্টিকে ওষুধ কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে নির্জন স্থানে তাকে হত্যা করে। চন্দ্রপুরা গ্রামের দাদা মহারাজ প্ল্যাটফর্মের কাছে মাথা কামানো অবস্থায় পুট্টির মরদেহ পাওয়া যায়।
দুই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অরবিন্দ এবং তার বন্ধু প্রকাশ প্রজাপতিকে আটক করেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে