ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা অবৈধ আইডি কার্ড (ভারতে আধার কার্ড নামে পরিচিত) ব্যবহার করে সেখানে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, স্থানীয় বিধায়ক ও সমাজবাদী পার্টির নেতা ইরফান সোলাঙ্কি তাদের বসবাসের অনুমতি দিয়েছিলেন।
পুলিশের দেওয়া তথ্যানুসারে ওই ৫ বাংলাদেশি হলেন—রিজওয়ান মোহাম্মদ (৫৩), খালিদ মাজিদ (৭৯), হিনা খালিদ (৪৫), রুখসার রিজওয়ান (২১) এবং রিজওয়ান মোহাম্মদের ১৭ বছর বয়সী ছেলে।
কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) আনন্দ প্রকাশ তিওয়ারি বলেছেন, ‘কানপুর পুলিশ রিজওয়ান মোহাম্মদ এবং তাঁর পরিবারের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। আমরা তাদের কাছ থেকে একাধিক পাসপোর্ট—ভারতীয় এবং বাংলাদেশি—এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছি। আমরা তিনটি জাল আধার কার্ডও উদ্ধার করেছি এবং জাল নথি যা তাদের ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে সাহায্য করেছে।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘আমরা বিধায়ক ইরফান সোলাঙ্কির স্বাক্ষরিত একটি চিঠিও পেয়েছি। যেখানে তিনি বলেছেন, তাঁরা ভারতীয় নাগরিক। আমরা একজন করপোরেটেরের প্রত্যয়িত কাগজও উদ্ধার করেছি—যিনি বাংলাদেশের খুলনার বাসিন্দা কিন্তু ভারতের বাসিন্দা নন।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ইরফান সোলাঙ্কি ওই ৫ বাংলাদেশিকে কানপুরে বসবাসের লিখিত অনুমতি দিয়েছিলেন। বর্তমানে সোলাঙ্কি কারাবন্দী। এর মাত্র দুদিন আগে, সোলাঙ্কিকে কানপুরের জজমাউ এলাকায় অগ্নিসংযোগের একটি মামলায় পুলিশ চার্জশিট দেয় ও গ্রেপ্তার করা হয়।
বিধায়ক ইরফান সোলাঙ্কির আইনজীবী অ্যাডভোকেট নরেশ চন্দ্র ত্রিপাঠী রোববার বলেছেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজনৈতিক প্রভাবে।’ বর্তমানে জমি দখলের উদ্দেশ্যে এক মহিলার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে জেলে রয়েছেন ইরফান। তিনি চলতি বছরের মার্চেই কানপুরের সিসামাউ আসন থেকে জিতেছিলেন।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৮ মিনিট আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
২ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৩ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৫ ঘণ্টা আগে