
ভারতের মহারাষ্ট্রে চলন্ত বাসে সন্তান প্রসব করেন ১৯ বছর বয়সী এক তরুণী। এরপর, নবজাতক সেই শিশুকে ছুড়ে ফেলে দেওয়া হয় বাস থেকে। সেখানেই শিশুটি মারা যায়। তবে ওই তরুণী ও বাসে থাকা এক ব্যক্তির দাবি, শিশুটির বাবা তাকে বাইরে ফেলে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে—মহারাষ্ট্রের পরবনিতে চলন্ত স্লিপার কোচের ভেতরে ১৯ বছরের এক তরুণী সন্তান প্রসব করেন। কিন্তু পরে, ওই তরুণীর স্বামী শিশুটিকে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলেন বলে দাবি করেছেন ওই তরুণী এবং বাসের আরেক ব্যক্তি। ফেলে দেওয়ার পরপরই শিশুটি মারা যায়।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পাটরি-সেলু সড়কে এ ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী পথচারী লক্ষ করেন, বাস থেকে কাপড়ে মোড়া কিছু একটা ফেলা হয়েছে। সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, ওই নারীর নাম ঋত্বিকা ধোরে। তাঁর সঙ্গে থাকা ও স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির নাম আলতাফ শেখ। তাঁরা পুনে থেকে পরবনির উদ্দেশে সান্ত প্রয়াগ ট্রাভেলসের স্লিপার কোচে ভ্রমণ করছিলেন। পথে গর্ভবতী ঋত্বিকার প্রসব বেদনা শুরু হয় এবং তিনি একটি পুত্রসন্তান প্রসব করেন। এরপর নবজাতকটিকে একটি কাপড়ে জড়িয়ে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলা হয়।
বাসচালক জানান, বাসটি স্লিপার কোচ এবং ওপরে-নিচের বার্থগুলো আলাদা। তাই ভেতরে কী হয়েছে তিনি জানেন না, কিন্তু তিনি জানালা দিয়ে কিছু একটা পড়তে দেখেন। জিজ্ঞেস করলে আলতাফ শেখ বলেন, তাঁর স্ত্রী বাসযাত্রার ধকল সহ্য করতে না পেরে বমি করেছেন।
এদিকে রাস্তায় থাকা এক ব্যক্তি বাস থেকে ছোড়া বস্তুটি পরীক্ষা করে দেখেন, সেটি একটি শিশু। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশে ফোন করে জানান। তৎক্ষণাৎ টহলরত স্থানীয় পুলিশ বাসটি থামিয়ে তদন্ত শুরু করে এবং ঋত্বিকা ও আলতাফকে আটক করে। তাঁরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, শিশুটিকে লালন-পালনের সক্ষমতা না থাকায় তাঁরা তাকে ফেলে দিয়েছেন।
পুলিশ জানায়, ঋত্বিকা ও আলতাফ দুজনই পরবনির বাসিন্দা, তবে গত দেড় বছর ধরে পুনেতে থাকছিলেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী দাবি করলেও এর কোনো প্রমাণ দেখাতে পারেননি। আটকের পর ঋত্বিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর পাটরি থানায় ভারতীয় দণ্ডবিধির বিএনএস ধারার ৯৪ (৩), ৯৪ (৫) ধারায় (গোপনে নবজাতককে ফেলে দেওয়ার মাধ্যমে জন্ম গোপন করা) মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে এবং তদন্ত চলমান বলে জানিয়েছে পুলিশ।
আরও খবর পড়ুন:

ভারতের বিহারের লক্ষ্মীসরাই জেলায় একটি মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (১৭ আগস্ট) সকালে অশোকধাম মন্দিরের বাইরে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন আর্সেলর মিত্তালের মাইনিং ও মেটালার্জিক্যাল কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে অবস্থিত এই কমপ্লেক্সটি দেশটির সবচেয়ে বড় সমন্বিত ইস্পাত উৎপাদন কেন্দ্র।
৩৭ মিনিট আগে
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে অন্তত ‘৩০ থেকে ৪০ জনকে হত্যা’ করা উচিত এবং শুধু ‘ওই নির্দিষ্ট মুহূর্তে যারা হুমকি সৃষ্টি করছে’ তাদের মধ্যেই হত্যাকাণ্ড সীমাবদ্ধ রাখা উচিত নয়।
১ ঘণ্টা আগে
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে মূলত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোনো কোনো প্রতিবেদনে আগের আলোচনার সূত্র ধরে সফরের সম্ভাব্য সময়, ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ এবং দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের বিষয়ও তুলে ধরা হয়েছে...
১২ ঘণ্টা আগে