ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মোকাবিলায় বিরোধী দলগুলো গত বছরের জুলাইয়ে ‘ইন্ডিয়া—আইএনডিআইএ’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করেছিল। লোকসভা নির্বাচনে লড়ার প্রশ্নে সেই ইন্ডিয়া জোটে ভাঙনের সুর দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়ে শক্তিশালী দুই দল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও দিল্লির আম আদমি পার্টি নির্বাচন প্রশ্নে কংগ্রেসের সঙ্গে এই জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয় পশ্চিমবঙ্গে ৪২ লোকসভা আসনে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। তৃণমূলে প্রধান ও পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার এই ঘোষণা দিয়েছেন।
মমতা বলেছেন, ‘কংগ্রেসের সঙ্গে (ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে লড়ার বিষয়ে) আমার কোনো আলোচনা হয়নি। আমি সব সময় বলেছি যে, বাংলায় আমরা একাই লড়ব। আমি তাদের (কংগ্রেসকে) অনেক প্রস্তাব দিয়েছিলাম...কিন্তু তারা সেগুলো প্রত্যাখ্যান করেছে। কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন নই আমি। আমরা একটি ধর্মনিরপেক্ষ দল এবং বাংলায় আমরা একাই বিজেপিকে পরাজিত করব।’
তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মাথায় একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আরেক আঞ্চলিক দল আম আদমি পার্টিও। দলটি জানিয়েছে, তারাও কংগ্রেস বা ইন্ডিয়া জোটের সঙ্গে নয় আসন্ন লোকসভা নির্বাচনে পাঞ্জাব থেকে এককভাবে লড়বে। এরই মধ্যে তারা লোকসভা নির্বাচনের জন্য তাদের সম্ভাব্য প্রার্থীর একটি তালিকাও তৈরি করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান বিষয়টি জানিয়েছেন।
ভগবন্ত মান বলেছেন, ‘আম আদমি পার্টি পাঞ্জাবের ১৩ লোকসভা আসনের জন্য ৪০ জন প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। বিস্তারিত সমীক্ষার পর প্রার্থী চূড়ান্ত করা হবে।’ তবে দিল্লিতে লোকসভা নির্বাচনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মান।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিহারের আরজেডি দলের প্রধান লালু প্রসাদ যাদবের উপস্থিতিতে ইন্ডিয়া জোট গঠন করা হয়। কিন্তু এক বছর না পার হতেই জোটে ভাঙন দেখা দিল। তাও আবার নির্বাচনের ঠিক আগে এসে।

হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্
১ ঘণ্টা আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
৩ ঘণ্টা আগে