করোনার ডেলটা ধরনের চোখ রাঙানিতেই গোটা বিশ্ব নাজেহাল। এর মধ্যে নতুন করে হাজির হয়েছে ডেলটা প্লাস। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্রের এই ধরনে আক্রান্ত ৪৫ জন শনাক্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির মহারাষ্ট্র রাজ্যে গতকাল রোববার পর্যন্ত ৪৫ জন ডেলটা প্লাস ধরনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। রাজ্যটির জালগাঁও জেলায় সর্বোচ্চ ১৩ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া রত্নগিরিতে ১১, মুম্বাইয়ে ৬, থানে ৫ ও পুনেতে ৩ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।
রাজ্যটির স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার এই ধরনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ রেকর্ড হয়েছে জালগাঁও জেলায়। সংগৃহীত নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিংয়ের পর এর ৮০ শতাংশই ডেলটা প্লাস ধরন বলে নিশ্চিত হওয়া গেছে।
করোনার ডেলটা ধরন মহারাষ্ট্রকে বেশ ভুগিয়েছে। এর মধ্যেই এবার ডেলটা প্লাস ধরন শঙ্কা তৈরি করেছে নতুন করে।
এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, কোভিড এখনো এখানেই আছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ বিদায় নিলেও করোনা এখনো পুরোপুরি দূর হয়নি। সবাইকে অবশ্যই কোভিড সতর্কতা মেনে চলতে হবে। তিনি বলেন, এই ভাইরাস প্রতিনিয়ত নিজের রূপ বদলাচ্ছে। এর মধ্যে ডেলটা ধরন খুব দ্রুত ছড়ায়।
মহারাষ্ট্রের পুনে, আহমেদনগর, সোলাপুর, সাংলি, সাতারা, রত্নগিরিসহ কয়েকটি জেলা ডেলটা প্লাসের ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে উদ্ধব ঠাকরে বলেন, এই জেলাগুলোর প্রশাসনের দায়িত্ব তাই অনেক বেশি।
প্রসঙ্গত, গতকাল রোববার ৫ হাজার ৫০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। নতুন মৃত্যু হয়েছে ১৫১ জনের। এই নিয়ে রাজ্যটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৬৩ লাখ ৫৩ হাজার ৩২৮–এ। আর মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৯৬–এ।

আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে পোল্যান্ড। আজ বুধবার দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা এই ঘোষণা দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশের মাটিতে এই সমালোচনার পাশাপাশি ঘরের মাঠেও তাঁকে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাট শিবিরের আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প কংগ্রেসকে...
৫ ঘণ্টা আগে