
এবার সাতজন আরোহী নিয়ে ভারতের উত্তরাখন্ডে বিধ্বস্ত হলো এক হেলিকপ্টার। আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এসডিআরএফ) বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, আজ রোববার স্থানীয় সময় সকালে উত্তরাখন্ডের গৌরিকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরাখন্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটি—ইউসিডিএ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। পাইলটসহ সাতজন আরোহী ছিলেন। যাত্রীদের ছয়জন উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। যাত্রীদের মধ্যে একটি শিশুও ছিল। হেলিকপ্টারটি শ্রী কেদারনাথ ধাম থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল গুপ্তকাশি।
এসডিআরএফের তথ্যমতে, বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীও এসডিআরএফের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। তারা জানিয়েছে, হেলিকপ্টারটি একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে উদ্ধারকাজ বিলম্ব হচ্ছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুশকর সিংহ ধামি। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগে যে দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। রাজ্য জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধার দল একযোগে কাজ করছে। হেলিকপ্টার আরোহীদের সুরক্ষা প্রার্থনা করছি।’
গৌরীকুণ্ডে হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর ছড়ানোর পর, উত্তরাখণ্ডের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইন ও শৃঙ্খলা) ড. ভি. মুরুগেশন নিশ্চিত করেন, নিখোঁজ হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে।
গত বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়া এয়ারলাইনের এআই ১৭১ ফ্লাইট। উড়োজাহাজটি একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ায় হতাহত বেশি হয়েছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ওই দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭৯ জন। এ দুর্ঘটনার তিন দিনের মাথায় ঘটল এই হেলিকপ্টার দুর্ঘটনা।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
১ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
৩ ঘণ্টা আগে
যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের মরদেহ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলগ্রেডের একটি সার্বিয়ান অর্থোডক্স গির্জায় শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়। তাঁর শেষকৃত্যে পূর্ণ সামরিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সতর্কবার্তা উপেক্ষা...
৫ ঘণ্টা আগে